ad
ad

Breaking News

মেডিক্যাল ভিসা

রাজ্যের উদ্যোগে বিশেষ পোর্টাল, সহজে মিলবে মেডিক্যাল ভিসা

Bangla Jago TV Desk : চিকিৎসার জন্য প্রতিবছর এই দেশে আসে বহু বিদেশি। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি। মেডিক্যাল ভিসা নিয়ে তাঁরা পশ্চিমবঙ্গ দিয়ে এই দেশে প্রবেশ করেন। বাংলাদেশ সহ প্রতিবেশি একাধিক দেশের বাসিন্দারা যাতে সহজে চিকিত্সা ভিসা পেতে পারেন তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। পড়শি দেশ থেকে এই […]

Bangla Jago TV Desk : চিকিৎসার জন্য প্রতিবছর এই দেশে আসে বহু বিদেশি। তাদের মধ্যে সিংহভাগ বাংলাদেশি। মেডিক্যাল ভিসা নিয়ে তাঁরা পশ্চিমবঙ্গ দিয়ে এই দেশে প্রবেশ করেন। বাংলাদেশ সহ প্রতিবেশি একাধিক দেশের বাসিন্দারা যাতে সহজে চিকিত্সা ভিসা পেতে পারেন তার জন্য উদ্যোগী হল রাজ্য সরকার। একটি বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। পড়শি দেশ থেকে এই রাজ্যে চিকিৎসার জন্য আসা মানুষের জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমার রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে একটি বৈঠক করেন।

সেখানে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, এই পোর্টালটি তৈরির কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ দু’য়েকের মধ্যে ভিসা সংক্রান্ত পোর্টালটি চাল হয়ে যাবে। ২০২৪ সালের শুরু থেকেই বাংলাদেশ, নেপাল, ভুটানের নাগরিকরা এই পোর্টালের সুবিধা পাবেন। পোর্টালে আবেদন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসা মঞ্জুর হয়ে যাবে। যদিও এই ভিসা সব ক্ষেত্রে দেওয়া হবে না। সেক্ষেত্রে থাকছে কিছু বিধিনিষেধ। ২০২১ সালের এক রিপোর্ট অনুযায়ী জানা যায়, বছরে প্রায় ২৫ লক্ষ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

তবে বর্তমানে ভারতে আসার মেডিক্যাল ভিসা পাওয়ার ক্ষেত্রে এক থেকে দেড়মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেই সময়কে কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তার জন্য এই বিশেষ পোর্টাল চালু করা হচ্ছে। ভিসার প্রক্রিয়া যদি সহজ হয় তা হলে আরও মানুষ এই দেশ বা পশ্চিমবঙ্গে আসতে পারবেন চিকিৎসা করানোর জন্য।

 

FREE ACCESS