ad
ad

Breaking News

Bengal Weather

Bengal Weather: শীতের স্পেল শুরু বঙ্গে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২০-র নিচে

আগামী বৃহস্পতিবারের (Thursday) মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Bengal Weather Cold Wave Grips Kolkata as Temperature Drops

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে রাজ্যের সর্বত্র জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। বিশেষত, কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) অনুভূত হচ্ছে শীতের স্পষ্ট আমেজ, যা খুশি করেছে শীতপ্রেমী মানুষদের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। বেশ কিছু জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমবে। বিশেষত, আগামী বৃহস্পতিবারের (Thursday) মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর পরবর্তী তিন দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না (Bengal Weather)।

আরও পড়ুনঃ লালকেল্লার কাছে বিস্ফোরণ, শোক জ্ঞাপন প্রধানমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর, রাহুল গান্ধির

ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চল, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের মতো জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলিয়াসের ঘরে পৌঁছে গেছে। আগামী দু-দিনের মধ্যে দক্ষিণবঙ্গের এই পশ্চিমের সব জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস-এ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেও এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। শুষ্ক আবহাওয়াই পারদকে আরও নামতে সাহায্য করবে। তিলোত্তমা অর্থাৎ কলকাতাতেও আকাশ পরিষ্কার থাকবে এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ির নিচে নেমে গেছে। আগামী কয়েক দিনে রাতের পারদ আরও কিছুটা কমতে পারে। তবে আবহাওয়াবিদদের অনুমান, তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীতের আগমন হতে হতে ডিসেম্বর মাস চলে আসবে (Bengal Weather)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

উত্তরবঙ্গেও আপাতত কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে, তবে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট থাকবে অধিক। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি—সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং আগামী পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। উপকূলবর্তী জেলাগুলিতেও সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে, শীতের এই প্রাথমিক আমেজ বেশ উপভোগ্য হয়ে উঠেছে রাজ্যবাসীর কাছে (Bengal Weather)।