ad
ad

Breaking News

South 24 Paraganas

South 24 Paraganas: রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, চরম বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা

কর্মব্যস্ত দিনে বিপাকে ডায়মন্ড হারবার রোডে বেসরকারি বাস ও মিনিবাস না থাকায় ভুগতে হচ্ছে সকাল থেকেই।

south-24-parganas-bus-strike-commuter-crisis

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: রাতারাতি রাস্তা থেকে উধাও হয়ে গেল বেসরকারি বাস। দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Paraganas) জয়েন্ট কমিটি অফ বাস অপারেটর অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তিন দিনের বাস ও মিনিবাস প্রত্যাহার কর্মসূচি ডাক দেয়া হয়েছে। এরফলে জেলার প্রতিটি রোডের বেসরকারি বাস বন্ধ রয়েছে। বেসরকারি বাস বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা। ভরসা সরকারি বাসের উপর। গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য বাদুড় ঝোলা ভিড় সরকারি বাসে। মূলত অবৈধ টোটো এবং অটো দৌরাত্ম্য ও পুলিশি জুলুমের প্রতিবাদে এই ধর্মঘট।

[আরও পড়ুনঃ Border Arrest: ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার চিনের নাগরিক]

কর্মব্যস্ত দিনে বিপাকে ডায়মন্ড হারবার রোডে বেসরকারি বাস ও মিনিবাস না থাকায় ভুগতে হচ্ছে সকাল থেকেই। এ দিন বিভিন্ন বাসস্টপে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তায় দেখা মিলেছে সরকারি বাসের। তবে তাতে বাদুড়ঝোলা ভিড়। বাস অপারেটর সংগঠনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে রাস্তায় পুলিশি হয়রানি এবং বেআইনি ছোট গাড়ি চলাচলের প্রতিবাদেই এই কর্মসূচি। তাঁদের দাবি, রাস্তায় আইনের নিরপেক্ষ প্রয়োগ হচ্ছে না, একতরফা ভাবে বেসরকারি বাসের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন। তারই প্রতিবাদে বাস চালানো বন্ধ রাখা হয়েছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও গন্তব্যে পৌঁছনোর গাড়ি পাননি বহু মানুষ।(South 24 Paraganas)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

যাত্রীদের একাংশের ক্ষোভ, বাসের দেখা নেই। কিছু ছোট গাড়ি চলছে, তবে চোখ কপালে তোলার মতো ভাড়া হাঁকাচ্ছে। আপাতত নজর প্রশাসনিক বৈঠকের দিকে। আলোচনায় সমস্যার সমাধান হলে ভোগান্তি ঘুচতে পারে যাত্রীদের। এ বিষয়ে এক নিত্যযাত্রী গোপাল জানা বলেন, “বেসরকারি বাস বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছি আমরা। সরকারি বাস গুলিতে বাদুড় ঝোলা ভিড় আমাদের পক্ষে ওই ভুলের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না।”(South 24 Paraganas)