ad
ad

Breaking News

Sonali Bibi

বাংলায় ফিরে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সোনালি বিবি

তাঁদের দেশে ফেরার সময় এখনও অনিশ্চিত। কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, মানবিকতার খাতিরে অন্তঃসত্ত্বা সোনালিকে ফেরানো হয়েছে।

sonali-bibi-returns-from-bangladesh-thanks-mamata

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: সোনালি বিবি বাংলাদেশ থেকে দেশে ফেরার পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।” শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সাহায্য পেয়েছিলেন অন্তঃসত্ত্বা সোনালি।

সোনালি জানিয়েছেন, অভিশপ্ত সেই রাতে তিনি, সুইটি এবং তাঁদের পরিবার দিল্লি পুলিশ ও বিএসএফকে বারবার অনুরোধ করলেও কোনো সাহায্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলাদেশি বলে দাগিয়ে তাদের ওপার বাংলায় ‘পুশব্যাক’ করা হয় এবং রাতে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। দেশে ফেরার পর তিনি হাই কোর্টে মামলা দায়েরের প্রসঙ্গও উল্লেখ করেছেন। উচ্চ আদালত নির্দেশ দেয়, সোনালি ও তাঁর পরিবারকে দেশে ফিরিয়ে আনতে হবে। এরপর কেন্দ্র সুপ্রিম কোর্টে আপিল করলে শীর্ষ আদালতও আদেশ দেয়, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য।

দেশে ফেরার পর সোনালি বিবি জানিয়েছেন, “বাংলাদেশে অনেক কষ্টে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে ছিলেন। তবে বাংলাদেশ পুলিশ কোনও অত্যাচার করেনি। আর কোনও দিন আমি দিল্লি যাব না।” শুক্রবার মালদহ সীমান্ত দিয়ে সোনালি এবং তাঁর নাবালক ছেলে দেশে ফিরেছেন।

এদিকে, এখনও সোনালির স্বামী, সুইটি বিবি এবং তাঁদের বাকী পরিবার বাংলাদেশে আটকে রয়েছেন। তাঁদের দেশে ফেরার সময় এখনও অনিশ্চিত। কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে জানিয়েছে, মানবিকতার খাতিরে অন্তঃসত্ত্বা সোনালিকে ফেরানো হয়েছে। তবে তারা কার্যত মানছে না যে পুশব্যাক করানো ভুল ছিল। সোনালি বিবিকে ফেরানো মানে অন্যদেরও ফেরানো হবে, এমন নয়।

এর আগে সুপ্রিম কোর্ট রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পর্যবেক্ষণ করেছে, যেখানে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের জন্য রেড কার্পেট বিছানো হবে না। তবে যদি কাউকে অনুপ্রবেশকারী মনে করা হয়, সঙ্গে সঙ্গে পুশব্যাক ঠিক নয়। আদালত নির্দেশ দিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হোক।