ad
ad

Breaking News

SIR

মন্ত্রী থেকে বিধায়ক শুনানি থেকে বাদ নেই কেউ! এবার ডাক পড়ল নওশাদ-তাজমুলের

এই নোটিশ পাওয়ার পরই কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন।

SIR Notice Issued to Naushad Siddiqui and Minister Tajmul Hussain

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন ও যাচাইকরণ প্রক্রিয়া (SIR) নিয়ে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এবার এই প্রক্রিয়ার আওতায় এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং রাজ্যের মন্ত্রী তথা মালদার বর্ষীয়ান তৃণমূল নেতা তাজমুল হোসেন। তথ্যগত অসঙ্গতির কারণ দেখিয়ে তাঁদের উভয়কেই শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, নওশাদ সিদ্দিকির ভোটার তথ্যে কিছু অসামঞ্জস্য মেলায় তাঁকে আগামী ২৭ জানুয়ারি জাঙ্গিপাড়া বিডিও অফিসে প্রয়োজনীয় নথিপত্রসহ হাজির থাকতে বলা হয়েছে। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুরের তিনবারের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকেও একই কারণে নোটিশ পাঠানো হয়েছে। তাঁর ক্ষেত্রে অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যে বাবার নামের অমিল রয়েছে। আগামী ২৯ জানুয়ারি তাঁকে শুনানিতে যোগ দিতে বলা হয়েছে (SIR)।

এই নোটিশ পাওয়ার পরই কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন। তাঁর কথায়, “যে ইলেকশন কমিশনের দ্বারা আমি তিনবারের নির্বাচিত বিধায়ক, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী, এখন সেই ইলেকশন কমিশন এসআইআরের নামে আমি বৈধ ভোটার কি না তা যাচাই করবে? বাংলায় বিজেপিকে নির্বাচিত করার জন্য ইলেকশন কমিশনের সমস্ত চক্রান্ত ও ষড়যন্ত্রের জবাব দেবে বাংলার মানুষ (SIR)।”

নওশাদ বা তাজমুলই নন, সম্প্রতি রাজ্যের একাধিক হেভিওয়েট নেতার নাম এই তালিকায় আসায় প্রশাসনিক স্বচ্ছতা বনাম রাজনৈতিক প্রতিহিংসার বিতর্ক নতুন করে দানা বাঁধছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি- এই এসআইআর প্রক্রিয়া যে কাউকেই রেয়াত করছে না, তা এই ঘটনাপ্রবাহে আরও স্পষ্ট হল (SIR)।