চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: শিলিগুড়ি মহাকুমার বিজলীমুণি এলাকা থেকে এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া-দাওয়া করে মঙ্গলবার রাতে ঘুমোতে যান। এরপর এদিন যখন পরিবারের সদস্যরা ওই নাবালককে ডাকতে যান। তখন কোনও সারা শব্দ না মেলায় শব্দ হয় পরিবারের সদস্যদের। পরবর্তীতে এবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পার ঝুলন্ত অবস্থায় রয়েছে (Siliguri)।
এরপর তড়িঘড়ি খবর দেয় পুলিশকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দার্জিলিং জেলা পুলিশের বিধান নগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কী কারনে এমন ঘটনা ঘটল তা পরিবারের সদস্যরা কেউ বুঝতে পারছেন না (Siliguri)।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে সকলের সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমোতে যান। এরপর যখন সারা শব্দ না পাওয়া যায় তখনই দরজা ভেঙ্গে ভিতরে দেখা হয় যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, ওই নাবালক এইরকম ঘটনা ঘটাবে কেউ ভাবতেই পারেনি। কী কারনে আত্মহত্যা করল তার সঠিক কারণ বের করুক পুলিশ। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্য মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে (Siliguri)।