চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা পোষাকের পুলিশ অভিযান চালায় শিলিগুড়ির টিকিয়াপাড়া এলাকায়। এরপর সেখানে একটি বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গ্রাম ব্রাউন সুগার। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকের নাম এমডি কালাম(৩০)।
[আরও পড়ুনঃ Mahua Moitra: অভিষেকের পথে হাঁটলেন মহুয়া, পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্ন ছুঁড়লেন কেন্দ্রকে]
জানা গিয়েছে, শিলিগুড়ির টিকিয়াপাড়ারই বাসিন্দা। শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের বাড়ি থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুকার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবককে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হবে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
সূত্রের খবর, ধৃত যুবক দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। এর পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মাদকমুক্ত শহর শিলিগুড়ি করতে লাগাতার অভিযান চালানো হবে মাদকের বিরুদ্ধে। কাউকে রিয়াদ করা হবে না। উল্লেখ্য চলতি মাসে একাধিক মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং মিলেছে সাফল্য।