ad
ad

Breaking News

Shop Blaze

Shop Blaze: পুজোর আগে মাথায় হাত দুই দোকানদারের, আগুনে ভস্মীভূত হয়ে গেল চা ও ইলেকট্রনিক্স দোকান!

মধ্যরাতে তাদের কাছে স্থানীয় বাসিন্দারা ফোন করে কেউ বা কারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দাউদাউ করে জ্বলছে। তড়িঘড়ি দোকানদাররা ছুটে যায় তাদের দোকানের কাছে। ততক্ষণে আগুনে ভস্মিভূত হয়ে যায় দুটি দোকান।

Shop Blaze: Two Stores Reduced to Ash at Indas

চিত্র: নিজস্ব

Bangla Jago Desk: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাঁকুড়া জেলার ইন্দাস থানার নারায়ণপুর গ্রামে মধ্যরাতে আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গেল একটি চায়ের দোকান ও একটি ইলেকট্রনিক্স দোকান(Shop Blaze)। জানা যায়, ইন্দাস থানা নারায়ণপুর গ্রামে রাকেশ চন্দ্র দাসের রয়েছে একটি ইলেকট্রনিক দোকান যেখানে টোটো গাড়ি সারাই এর কাজও হয়। তার পাশেই রয়েছে বচ্চন বাগদী নামের আর এক ব্যক্তির চায়ের দোকান। প্রতিদিনের মতো গতকাল রাত্রি দশটার সময় দোকানপাট বন্ধ করে নারায়ণপুর গ্রামে তাদের বাড়িতে চলে যায়। 

[আরও পড়ুনঃ Bishohori Theme: পুজোয় ফিরবে লোকসংস্কৃতি! সর্পদেবী মনসার মাতৃরূপে আবির্ভাব শিবমন্দিরের মণ্ডপে]

মধ্যরাতে তাদের কাছে স্থানীয় বাসিন্দারা ফোন করে কেউ বা কারা তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে দাউদাউ করে জ্বলছে। তড়িঘড়ি দোকানদাররা ছুটে যায় তাদের দোকানের কাছে(Shop Blaze)। ততক্ষণে আগুনে ভস্মিভূত হয়ে যায় দুটি দোকান। দোকানদারদের দাবি পুজোর আগে দোকানের প্রয়োজনীয় দ্রব্য বিপুল পরিমাণে মজুদ করে রাখা ছিল। সেই সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন দোকানে কোন কিছু অবশিষ্ট পড়ে নেই।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

দোকানদারদের দাবি দুটি দোকান মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ আজ লিখিত অভিযোগ জানানো হবে ইন্দাস থানায়(Shop Blaze)। তবে পুজোর আগে এত বড় ক্ষতিতে রীতিমতো রাতের ঘুম উড়েছে ওই দুই দোকানদারের।