চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকনা কলোনীতে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই দুটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাতে স্থানীয়রা প্রথমে দেখতে পারেন একটি বাড়ি থেকে আগুনের ধোঁয়া বের হতো।
এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন মুহূর্তের মধ্যে গ্রাস করে নে য় পরপর দুটি বাড়িতে। এরপর দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। যদিও আগুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থেকে দমকলের ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকায় থাকার কারণে দমকলের ইঞ্জিন ভেতরে প্রবেশ করতে পারেনি। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় ও দমকল কর্মীদের প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণায় আসে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের প্রাথমিকভাবে অনুমান যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় একেবারে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি ও বাড়িতে থাকা আসবাস পত্র থেকে শুরু করে সমস্ত নথিপত্র। প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। পাশাপাশি কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটলো তা তদন্ত করুক প্রশাসনের আধিকারিকরা।