ad
ad

Breaking News

Siliguri

শিলিগুড়িতে দম্পতির রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

পরে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে থেকে ওই মহিলার স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা; পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

shiliguri-couple-mysterious-death

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: এক দম্পতির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনা শিলিগুড়ির থারুঘাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতরা হলেন অনীমা মণ্ডল (৪০) ও তাঁর স্বামী তপন মণ্ডল (৫০)। তারা ভোলানাথ পাড়া এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সাহু নদীর তীর সংলগ্ন এলাকায় পথচলতি লোকজন এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ। পরে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে থেকে ওই মহিলার স্বামীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা; পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।

কিভাবে দু’জনের মৃত্যু ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করেছে। তবে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে।ঘটনা শুনে শোকস্তব্ধ পরিবার ।

প্রতিবেশীরা জানান, এই ধরনের ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং এলাকায় জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় ফরেনসিক কাজ চালানো হচ্ছে।