চিত্রঃ নিজস্ব
তরুণ মুখোপাধ্যায়, হুগলি: শুক্রবার থেকে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী শ্রীরামপুর বইমেলা। এদিন বিকেলে প্রদীপ প্রজ্জলন করে বই মেলার উদ্বোধন করলেন প্রখ্যাত সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ পাঠিকা ইন্দ্রানী ভট্টাচার্য শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, উপ পৌর প্রধান উত্তম নাগ, গৌর মোহন দে, পিন্টু নাগ,তিয়াসা মুখার্জি, অসীম পণ্ডিত সহ সুধী জনেরা। এর আগে মাহেশের জগন্নাথ মন্দিরের স্নান পিরি ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা দীর্ঘ পথ পেরিয়ে এসে পৌঁছায় মেলা প্রাঙ্গণে।
বইয়ের জন্য এই শোভাযাত্রায় শ্রীরামপুরের বহু বিশিষ্ট জনেরা পা মেলান। মেলার মূল মঞ্চটি উৎসর্গ করার হয়েছে কিংবদন্তি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রখ্যাত চিত্ত পরিচালক ঋত্বিক ঘটকের নামে। মেলা কমিটির যুগ্ম সম্পাদক শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং, এবং সমীর সাহা জানান হুগলি জেলার অন্য তম সেরা শ্রীরামপুর বইমেলা চলবে আগামী ১১ তারিখ পর্যন্ত। জমজমাট এবারের এই মেলায় কলকাতার বহু নামি দামি প্রকাশন সংস্থা নানা স্বাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির থাকছে। এ ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীরা নাচ গান আবৃত্তিতে অংশ নেবেন এছাড়াও থাকছে আলোচনা চক্র, কুইজের আসর। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবি সুকান্ত ভট্টাচার্যের উপর বিশেষ আলোচনায় চক্রে অংশ নেবেন বিশিষ্ট ব্যক্তিরা।