ad
ad

Breaking News

Science Exhibition

পশ্চিম মেদিনীপুরের শিক্ষাকেন্দ্রে আয়োজিত “ ক্যাটালিস্ট ” এর অনুষ্ঠান, উৎসাহ পড়ুয়াদের

ছাত্র ছাত্রীদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা দেখে আগামী দুদিন এই প্রদর্শনী খোলা রাখার সিদ্ধান্ত নেয় আয়োজন কমিটি।

science-exhibition-paschim-medinipur

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় ‘ শালবানী ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ ’ এর সায়েন্স মডেল এক্সজীবিশন প্রোগ্রাম। পশ্চিম মেদিনীপুরের এই কলেজে আয়োজিত এই অনুষ্ঠানের নাম “ক্যাটালিস্ট ” ( Paschim Medinipur )। এই আয়োজনে ছাত্র-ছাত্রীদের মধ্যে আগ্রহ ছিল চোখে পড়ার মতো।  

আরও পড়ুনঃ দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে বৃষ্টি–ঝড়ের দাপট

প্রতিষ্ঠানের কর্মকর্তা তথা চেয়ারম্যান ডক্টর অসিত কুমার ঘোষ বলেন, “ প্রতি বৎসর আমরা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে প্রতিষ্ঠানে এই ধরণের সায়েন্স মডেল এক্সজীবিশন করে থাকি। আমাদের ছাত্র-ছাত্রীদের তৈরি করা বেশ কিছু সায়েন্স মডেল জেলা স্তরে সন্মান পেয়েছে। সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা আমরা করবো। ” ( Paschim Medinipur )

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

কলেজের অ্যাকাডেমিক ডিরেক্টর অর্ণব আচার্য বলেন, “ একজন ছাত্রের সার্বিক উন্নয়ন ও তার সম্ভাবনাময় দিকগুলির বাস্তব রূপ দেওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ । ” এছাড়াও, কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা, এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। ছাত্র ছাত্রীদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা দেখে আগামী দুদিন এই প্রদর্শনী খোলা রাখার সিদ্ধান্ত নেয় আয়োজন কমিটি। ( Paschim Medinipur )