ad
ad

Breaking News

School Protest

School Protest: সংঘ-ঘনিষ্ঠ সংগঠনের শিক্ষক সম্মেলন ঘিরে অভিভাবকদের বিক্ষোভ বালিঘাই ফকিরদাস হাইস্কুলে

জানা গিয়েছে, শনিবার এই সম্মেলনের জন্য কোন ক্লাস হয়নি। নির্ধারিত সময় পড়ুয়ারা স্কুলে পৌঁছালেও পরে তারা ফিরে যেতে বাধ্য হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নোটিশ ছাড়া স্কুল ভবনকে ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ তোলা হয়।

School Protest: Parents Stage Demonstration Over Conference

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: এগরায় অবস্থিত বালিঘাই ফকিরদাস হাইস্কুলে সংঘ-ঘনিষ্ঠ সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্যস্তরীয় শিক্ষক সম্মেলন ঘিরে বিক্ষোভ অভিভাবকদের(School Protest)। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুর চরিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা চুক্তি তুলে ধরা হয়েছে সংগঠনের তরফ থেকেও।

[আরও পড়ুনঃ Weather Update: কলকাতা ও উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, সমুদ্রে জারি নিষেধাজ্ঞা]

জানা গিয়েছে, শনিবার এই সম্মেলনের জন্য কোন ক্লাস হয়নি। নির্ধারিত সময় পড়ুয়ারা স্কুলে পৌঁছালেও পরে তারা ফিরে যেতে বাধ্য হয়(School Protest)। প্রধান শিক্ষকের বিরুদ্ধে নোটিশ ছাড়া স্কুল ভবনকে ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ তোলা হয়। শুধু তাই নয়, তাঁদের আরো অভিযোগ, স্কুলে একপ্রকার ছুটির পরিস্থিতি তৈরি হয়েছিল আগের দিন থেকে সম্মেলনের প্রস্তুতিকে কেন্দ্র করে। এমনকি প্রধান শিক্ষকের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয় বলে জানা গিয়েছে।

FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial

ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণকুমার মাইতি দাবি করেন যে এটি সম্পূর্ণ অনৈতিক। অন্যদিকে বিজেপি ও আয়োজকদের বক্তব্য যে সংগঠনটি সংঘের হলেও তা শিক্ষকদের এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই(School Protest)। যদিও প্রধান শিক্ষক প্রীতমপ্রসাদ সিনহা বলেন, “দ্বিতীয় ইউনিট টেস্ট শেষ হয়েছে শুক্রবার এবং শনিবার উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে ছাত্রছাত্রীদের। স্কুলের সময়ের বাইরে হয়েছে সম্মেলনের আয়োজন। শনিবার বিকেল তিনটে থেকে রবিবার বিকেল তিনটে পর্যন্ত। নিয়ম মেনেই তারা অনুমতি চেয়েছিল এবং সবদিক বিচার করেই তা দেওয়া হয়।” কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন থেকে যাচ্ছে যে এমনটা করা কতটা যুক্তিসঙ্গত?