ad
ad

Breaking News

Sand Trafficking

Sand Trafficking: বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ পুলিশের! আটক ১৩টি ট্রাক্টর, গ্রেফতার একাধিক গাড়িচালক

গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে চলছে বালি পাচার বিরোধী অভিযান। মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে স্পষ্ট বার্তা পাওয়ার পরেই জেলা শাসক বিধান রায় এবং পুলিশ সুপার আমন দীপ একযোগে নামেন অভিযানে। গভীর রাতে খোদ জেলা শাসক বিভিন্ন অবৈধ ঘাট ঘুরে পরিদর্শন করেছেন সাঁইথিয়া ও মোহাম্মদবাজারের বিস্তীর্ণ এলাকায়।

Sand Trafficking: 13 Sand-Laden Tractors Seized in Birbhum

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: অবৈধ বালি পাচার রুখতে আবারও সক্রিয় বীরভূম জেলা প্রশাসন এবং জেলা পুলিশ। মোহাম্মদবাজার ও সদাইপুর থানার যৌথ উদ্যোগে পরপর ১৩টি বালির ট্রাক্টর আটক করা হয়েছে। অভিযানে গ্রেফতার হয়েছে একাধিক গাড়িচালক। প্রশাসনিক সূত্রে খবর, ধৃতদের আজ সিউড়ি আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ Karate Referee: ২৩তম এশিয়া মহাদেশীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য আনল হুগলির কোন্নগরের ছেলে

গত কয়েকদিন ধরেই জেলা জুড়ে চলছে বালি পাচার বিরোধী অভিযান। মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে স্পষ্ট বার্তা পাওয়ার পরেই জেলা শাসক বিধান রায় এবং পুলিশ সুপার আমন দীপ একযোগে নামেন অভিযানে। গভীর রাতে খোদ জেলা শাসক বিভিন্ন অবৈধ ঘাট ঘুরে পরিদর্শন করেছেন সাঁইথিয়া ও মোহাম্মদবাজারের বিস্তীর্ণ এলাকায়। এরপরই আরও সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন।

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/following

১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কচুজোড় এলাকায় সদাইপুর থানার পুলিশ ইতিমধ্যেই দু’দিনে পাঁচটি বালির গাড়ি আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়েই গাড়ি ফেলে পালিয়ে যায় চালকেরা। অন্যদিকে, মোহাম্মদবাজার থানা পুলিশ গতকাল চালানো অভিযানে একাই আটটি ট্রাক্টর আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই সব গাড়ি অবৈধভাবে বিভিন্ন নদীঘাট থেকে বালি তুলে পাচার করছিল। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গ্রামের মেঠো পথ থেকে শুরু করে রাজ্য সড়ক— সবজায়গাতেই চলছে বিশেষ চেকিং।

এছাড়াও, পুলিশ সুপার জেলার সদাইপুর, মোহাম্মদবাজার ও দুবরাজপুর থানা-সহ একাধিক থানাকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কড়া পদক্ষেপে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা বালি মাফিয়াদের দাপট এবার রুখবে প্রশাসনের এই সক্রিয় ভূমিকা।