চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: সৌরভ নস্কর, গঙ্গাসাগর: আর পাঁচটা অত্যাধুনিক হাসপাতালের মতনই এবার গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে গর্ভবতী মায়েদের জন্য বসতে চলেছে এসি। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে এমনই ঘোষণা করল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা(Rudranagar Upgrades)। দেশের ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গঙ্গাসাগরের রুদ্রনগরে তৃণমূলের দলীয় কার্যালয় দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। জাতীয় পতাকা উত্তোলনের পর প্রতিবছরের মতনই এ বছর ও রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের হাতে ফল তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। ফল বিতরণের সময় রোগীদের সঙ্গে কথা বলেন তিনি।
[আরও পড়ুনঃ Potashpur Martyrs: ইতিহাসের পাতায় উপেক্ষিত স্বাধীনতা সংগ্রামী পটাশপুরের কার্তিক ও রামকৃষ্ণের আত্মত্যাগ]
মন্ত্রী কে বলেন, গর্ভবতী মায়েদের অপারেশন রুমে (লেবার রুম) এসে বসানোর জন্য। গর্ভবতী মায়েদের এই অনুরোধ ফেলতে পারেননি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি গর্ভবতী মায়ে দেরকে আশ্বাস দেন খুব শীঘ্রই গর্ভবতী মায়েদের অপারেশন রুমে (লেবার রুমে) এসে বসানো হবে(Rudranagar Upgrades)। এই আশ্বাস পাওয়ার পর খুশি গর্ভবতী মায়েরা।
FB POST:https://www.facebook.com/Banglajagotvofficial
রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বলেন , ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তরফ থেকে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে জন্য একটি বড় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে(Rudranagar Upgrades)। এর ফলে খুব সহজে একসঙ্গে বহু রোগী যাতায়াত করতে পারবে। আর মন্ত্রীর এই আশ্বাস পাওয়ার পর খুশি রোগীর পরিবারও।