ad
ad

Breaking News

Road Repair

Road Repair: বেহাল রাস্তা সংস্কারে টেন্ডার, দ্রুত নির্মাণ হবে পিচের রাস্তা

প্রথমে রাস্তার বেহাল অংশগুলোতে জেসিবি দিয়ে লেভেল করে পথচারীদের যাতায়াতের যোগ্য করে তোলা হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে  নতুন করে পিচের রাস্তা তৈরি করা হবে।

Road Repair: Road Repair Begins in Birbhum’s Siuri After Public

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বীরভূমের সিউড়ির এক নম্বর ব্লকের কড়িধ্যা মদ দোকান মোড় থেকে শুরু করে মিনিস্ট্রিল যাওয়ার মেইন রাস্তা বড় বড় গর্ত সহ দিঘির আকার ধারণ করেছিল। সেই খবর মানুষের সামনে নিয়ে এসেছিল ‘বাংলা জাগো’। সেই সঙ্গে প্রশাসনের কাছে রাস্তার সেই বেহাল ছবিটা তুলে ধরা হয়েছিল। সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে দ্রুত যাতে ওই রাস্তা সংস্কার হয় সেই আবেদনও রাখা হয়(Road Repair)। দেড় মাসের মাথায় সেই বেহাল রাস্তা সংস্কারের কাজে সিলমোহর পড়ল। দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা সংস্কারে টেন্ডার হয়ে গেল। জেলা পরিষদের পক্ষ থেকে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

[আরও পড়ুনঃ Shubman Gill: “আমি খুব গর্বিত” ছাত্র গিলের প্রশংসায় পঞ্চমুখ গুরু যুবরাজ]

প্রথমে রাস্তার বেহাল অংশগুলোতে জেসিবি দিয়ে লেভেল করে পথচারীদের যাতায়াতের যোগ্য করে তোলা হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে  নতুন করে পিচের রাস্তা তৈরি করা হবে। জেলা পরিষদ সূত্রে এমনটাই জানা গিয়েছে(Road Repair)। বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এলাকায় গত কয়েক বছরে সাধারন মানুষের জন্য তেমন পরিষেবা মিলছে না বলে অভিযোগ উঠেছে। এলাকার উন্নয়নে পঞ্চায়েত কর্তৃপক্ষের নজর নেই বলেও অভিযোগ। এই এলাকার রাস্তা নির্মাণে এগিয়ে এসেছে জেলা পরিষদ। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর করতে নতুন করে গড়ে তোলা হচ্ছে রাস্তা। ‘বাংলা জাগো’-র খবরে খুশি এলাকার মানুষ।

FB POST:https://www.facebook.com/Banglajagotvofficial

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সাধারণ মানুষ পঞ্চায়েতে পরিষেবা চাইতে গিয়ে খালি হাতে ফিরে আসছেন। এলাকা বিজেপির হলেও তৃণমূল পরিচালিত জেলা পরিষদ এলাকার উন্নয়নে এগিয়ে এসেছে(Road Repair)। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে জেলা পরিষদের কর্তারা। এলাকার তৃণমূল নেতা বলেন, পঞ্চায়েতের প্রধান বিজেপির, মানুষের কথা ভাবেনি গ্রাম পঞ্চায়েত। রাস্তা সংস্কারের কথা ভাবেনি তারা। তৃণমূলের মা মাটি মানুষের সরকার মানুষের দুঃখে সুখে থাকে তাই তাদের কথা ভেবে এই রাস্তার কাজ দ্রুতগতিতে শুরু করেছে। যেটা কড়িধ্যা এলাকা থেকে শুরু করে গোবিন্দপুর হয়ে জীবধরপুর হয়ে মিনিস্ট্রিলের সঙ্গে যোগাযোগ হবে। এই খবর ‘বাংলা জাগো’ মানুষের সামনে নিয়ে আসার পর রাস্তা সংস্কারের প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়েছে। স্বাভাবিকভাবে খুশি এলাকার সাধারণ মানুষ।