গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলু পুকুর মোড় থেকে বোয়ালঘাটা সেতু পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা। বিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা প্রতিদিনই প্রায় দুর্ঘটনা সহ নানা সমস্যার সম্মুখীন হতেন। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। স্থানীয় জন প্রতিনিধিদের উদ্যোগে বেহাল রাস্তা সংস্কার করা হবে (road repair)।
আরও পড়ুনঃ ওয়েব সিরিজে বলিউডের বাস্তব তুলে ধরায় আরিয়ান খানকে প্রশংসা শশী থারুরের
সোমবার, উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি আব্দুল খালেক মোল্লা। এদিন নারকোল ফাটিয়ে এবং ফিতা কেটে রাস্তার শুভ সূচনা করেন। পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে খুশি হয়েছেন সাধারণ মানুষ। রাস্তা উদ্বোধন করে আব্দুল খালেক মোল্লা বলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই রাস্তাটি পুনঃনির্মাণ হওয়ায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। তার পাশাপাশি স্কুল পড়ুয়া রোগী সহ নৃত্য যাত্রীরা ও উপকৃত হবেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফরিদ জমাদার ইউনুস আলী আহাদ আলী ওয়াসিমুল হক, শালিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মন্ডল সহ বিশিষ্টজন। উপস্থিতিতে সম্পন্ন হয় রাস্তা উদ্বোধনের কাজ। (road repair)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
জানা যায়, প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করা হবে। ফলে পড়ুয়া ও নিত্যযাত্রী সহ সাধারণ স্থানীয় নাগরিকরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা ব্যয় এই পাঁচ কিলোমিটার রাস্তা পুনর্নির্মান করা হবে। ফলে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। (road repair)