Bangla Jago Desk: ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। সরকারি বাসের সাথে ছোটো গাড়ি সংঘর্ষে জখম ২ শিশু সহ চার জন। মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা গোয়ালপোখর থানার বালুচুকা ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে। যার জেরে ব্যাহত যান চলাচল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ছোটো গাড়ি পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাস্তা পারাপারের সময় ইসলামপুর দিক থেকে আসা একটি সরকারি বাস ওই ছোট গাড়িটিকে সজোরে ধাক্কা মারলে গাড়িটি জাতীয় সড়কের ডিভাইডার পার গর্তে পড়ে যায়। এই ঘটনায় ছোটো গাড়িতে থাকা দুই শিশু সহ মোট চারজন জখম হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ জখম উদ্ধার করে বিহারের কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Free Access