ad
ad

Breaking News

Richa Ghosh

বিশ্বজয়ী ক্রিকেটারের ভোটাধিকার নিয়ে প্রশ্ন? ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষের নাম!

মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছেন অনুশীলনে।

Richa Ghosh World Cup Winner’s Name Appears on Voter List

চিত্র- নিজস্ব

Bangla Jago Desk: শনিবারে রাজ্য জুড়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই বিচারাধীন সোনার মেয়ে তথা ভারতীয় মহিলা বিশ্বকাপ জয়ী উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষের নাম। শুধু তাই নয় রিচা ঘোষ সহ রিচার দিদি সোমশ্রী ঘোষের নামও বিচারাধীনদের তালিকায় এসেছে। খবরটি প্রকাশ্যে আসতেই একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে ক্ষোভের সঞ্চার হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছেন অনুশীলনে। এদিকে, এসআইআর প্রক্রিয়ার সময়েও অনুপস্থিত ছিল রিচা। তবে নিয়মমতো সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। কিন্তু শনিবার যখন লিস্ট প্রকাশ পায় দেখা যায় নিজেদের দুই মেয়ে রিচা ও সোমশ্রীর নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। আর এতে অনেকটাই হতাশ হন রিচার বাবা মা। রবিবার বিষয়টি জানা মাত্র রিচার বাড়িতে যান ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী হাজরা।

যদিও এই বিষয়ে কাউন্সিলর মৌসুমী হাজরা বলেন, “রিচা শুধু রাজ্যের নয়, গোটা দেশের গর্ব। রিচারও নাম বিচারাধীন। এসআইআরের নামে ছেলেখেলা চলছে। শুধু রিচা নয়। রিচার দিদিরও নাম বিচারাধীনের তালিকায়। অথচ লোকসভা, পুরনিগম, বিধানসভায় ভোট দিয়েছে রিচার দিদি। আমরা এর শেষ দেখে ছাড়বো। এই বিষয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন এসআইআরের সময় রিচা থাকতে পারেনি। আমি নিয়মমতো সমস্ত নথি গিয়ে জমা করে আসি। অথচ আমার দু’মেয়ের নাম বিচারাধীন। এখন আবার কী কী করতে হবে সেসব দেখে আবার আবেদন করব।