ad
ad

Breaking News

Richa Ghosh Stadium

Richa Ghosh Stadium: রিচা ঘোষের নামে তৈরি হবে অত্যাধুনিক স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানান, শিলিগুড়িতে রাজ্য সরকার তাঁর নামে একটি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করবে।

Richa Ghosh Stadium Announces New Stadium in Siliguri

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বিশ্বজয়ী বাংলার ভূমি কন্য রিচা ঘোষের নামে তৈরি হবে আস্ত একটি স্টেডিয়াম। উত্তরবঙ্গকে কেন্দ্র করে রাজ্যবাসীকে এমনই এক গৌরবময় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠক থেকে তিনি জানান, শিলিগুড়িতে রাজ্য সরকার তাঁর নামে একটি অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ করবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই আনন্দের জোয়ার উত্তরবঙ্গের ক্রীড়া মহলে।

আরও পড়ুনঃ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্মান, এবার জাপান থেকে ডি’লিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই স্টেডিয়ামটি তৈরি হবে শিলিগুড়ির সিটি সেন্টারের কাছে অবস্থিত চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে। চাঁদমনি টি এস্টেটকে আগেই টাউনশিপ হিসেবে আত্মপ্রকাশ করানো হয়েছিল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই অন্যতম নির্ভরযোগ্য সদস্য সম্প্রতি হরমনপ্রীত কউর, জেমাইমা রডরিগেজদের সঙ্গে গত ২ নভেম্বর নভি মুম্বইয়ের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতকে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছেন। এই বিশ্বজয়ের স্বাদ বাংলায় আরও বেশি অনুভূত হয়েছে।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

ইতিহাস গড়া মেয়েকে রাজ্য সরকার আগেই একাধিক সম্মানে ভূষিত করেছে। গত শনিবার ইডেন গার্ডেন্সে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয় এবং একই সঙ্গে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এবার উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে প্রশাসনিক প্রধান রিচাকে সম্মানিত করতে আরও বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন। ওয়াকিবহাল মহল মনে করছে, উত্তরবঙ্গ থেকে আরও বেশি ক্রিকেট প্রতিভা যাতে বিকশিত হয়, সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। রিচা ও তার পরিবার এই ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।