চিত্রঃ নিজস্ব
মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার রানাঘাটের পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ভর্তি নিয়ে ছড়াল উত্তেজনা।বুধবার সকাল থেকে স্কুলের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের প্রাথমিক শাখার চতুর্থ শ্রেণির ছাত্রদের শংসাপত্র দিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে পঞ্চম শ্রেণিতে ভর্তি করানো যাচ্ছে না। অভিভাবকদের দাবি, গত কয়েকদিন ধরেই এই সমস্যায় পড়ছেন তাঁরা। একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি কোনও সমাধান। বরং অভিযোগ উঠেছে, স্কুলের নিজের ছাত্রদের শংসাপত্র না দিয়ে বাইরের স্কুলের ছাত্রদের ভর্তি নেওয়া হচ্ছে। এতে বিদ্যমান ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বলেই ক্ষোভ অভিভাবকদের (Ranaghat)।
আরও পড়ুনঃ TET: হাই কোর্টে আজ ৩২ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ, হাই কোর্ট ঘিরে কড়া নিরাপত্তা
এই অভিযোগে বুধবার বিদ্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অভিভাবকদের দাবি কীভাবে এবং কত দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষ সমস্যার সমাধান করেন, এখন সেদিকেই তাকিয়ে সকলেই।বিদ্যালয় কতৃর্পক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন (Ranaghat)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/