চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বিশ্ব ঐতিহ্যের অনন্য দ্বীপ সুন্দরবন। যেখানে বৃক্ষলতা, বিচিত্র সব নানা প্রাণী, এই প্রান্তিক ভূমিতে বেচেবর্তে আছে।জল জঙ্গল ঘেরা সেই সুন্দরবনে সবুজ যাতে ফিকে না হয়,সেজন্য রাখিবন্ধন উত্সবে নতুন করে অঙ্গীকার করলেন উত্সবপ্রেমীরা। গাছের সঙ্গে মানুষের বাঁধন শক্ত করতে বাঁধা হয় ম্যানগ্রোভ বৃক্ষে রাখি। সেই অনন্য ছবি “বাংলা জাগো”-র ক্যামেরায় ধরা পড়েছে। বিশ্ব উষ্ণায়নের যুগে সুন্দরবনের জৈব্য বৈচিত্র্য যাতে সঙ্কটে না পড়ে সেজন্য লাগানো হচ্ছে ম্যানগ্রোভ। (Rakshabandhan)
[আরও পড়ুনঃ Nabanna March: নবান্ন অভিযান: সাঁতরাগাছিতে ব্যারিকেড টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের]
গাছের প্রতি মমত্ব বজায় রাখতে, সুন্দরবনের নামখানা ব্লক জুড়ে গাছে গাছে রাখি বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শিক্ষক ইন্দ্রনীল বাবুর উদ্যোগে নামখানা ব্লক জুড়ে এই কর্মসূচি চলছে। প্রথমে ছাত্রছাত্রীরা কাগজ কেটে নিজের হাতে রাখি তৈরি করছে। এর পরেই সেই রাখি নিয়ে গিয়ে ছাত্রছাত্রীরা গাছে বাঁধছে। গাছে রাখি বাঁধার পাশাপাশি স্থানীয় মানুষদের গাছ লাগানো ও গাছ বাঁচানোর বার্তা দেওয়া হয়।(Rakshabandhan)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
এদিকে,বিশ্ব উষ্ণায়ন রোধে গাছেদের ভালো রাখার কামনায় গাছের গায়ে রাখী পরিয়ে উদযাপন বন দফতরের, বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে দ্রুতগামী যানবাহনের চালকদের হাতেও পরানো হল রাখী। মানুষের প্রয়োজনে বিশ্বজুড়ে দিন দিন কমছে গাছের সংখ্যা। অস্তিত্বের সঙ্কটে পড়ছে বন্যপ্রাণ। গলছে বরফ, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। আর তার ফলেই মাঝেমধ্যেই প্রকৃতি তার রুদ্র রূপ দেখাচ্ছে। তাই গাছ ও বন্যপ্রাণকে ভালো রাখার বার্তা দিয়ে এবার অভিনব রাখী উৎসভ উদযাপন করল জয়পুর রেঞ্জের বন কর্মী ও আধিকারিকেরা। জঙ্গলের গাছে গাছে রাখী পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনার পাশাপাশি বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে জঙ্গলের বুক চিরে চলে যাওয়া বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কে যাতায়াতকারী দ্রুতগামী যানবাহনের চালকদের হাতে রাখী পরিয়ে দেন বন দফতরের কর্মী ও আধিকারিকেরা। দূর্ঘটনায় বন্যপ্রাণের লাগাতার মৃত্যু রুখতে জঙ্গলের রাস্তায় ধীরে যানবাহন চালানোর বার্তা দিয়ে চালকদের মিষ্টিমুখ করানো হয়। গাছ ও গাড়ি চালকদের পরানো রাখী পছন্দের ক্ষেত্রেও অভিনবত্ব দেখিয়েছে বন দফতর।(Rakshabandhan)