চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: দক্ষিন ২৪ পরগনার রায়দিঘীর (Raidighi) কাছারি বাজার থেকে কলেজ পর্যন্ত রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে পার হতে হয় হাজার হাজার মানুষজদের। বর্তমানে ভোগান্তির শিকার তারা। জানা যায় এই রাস্তার বেহাল দশা নিয়ে এলাকার বাসিন্দারা একাধিক বার ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। এখনো তা সুরাহা হয়নি।
[আরও পড়ুনঃ Siliguri: শিলিগুড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক যুবক]
ফের আবারও একবার মঙ্গলবার স্থানীয়রা পুরোনো হাতের কাছে বাঁশ দিয়ে পথ আটকে বিক্ষোভ দেখালেন। তারা জানান, এই রাস্তাটি দুটি গ্রাম পঞ্চায়েত কুমড়া পাড়া ও নন্দকুমারপুর এলাকার বাসিন্দারা নিত্যপ্রয়োজনে ব্যবহার করে থাকেন। এই রাস্তা দিয়ে রায়দিঘি কলেজ এবং হাসপাতাল ও স্কুলে যেতে হয় (Raidighi)। কিন্তু বিগত কয়েক মাস আগে এই রাস্তাটির সাইড কেটে বসানো হয়েছে ‘জল স্বপ্ন প্রকল্পের’ পাইপলাইন। ফলে রাস্তার বেহাল দশা হয়ে গিয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
হালকা বৃষ্টিতেই পিছের রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যায়। এবং অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে যায় রাস্তায়। রাস্তার এই বেহালদশা হওয়ার ফলে প্রতিনিয়ত যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। টোটো উল্টে একটি শিশু পরে গিয়ে চলে তলায় চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা।