চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মালদা জেলা তৃণমূল কংগ্রেস (টিএমসি) সভাপতি আব্দুর রহিম বক্সি (Rahim Bakshi) হুমকি দিয়েছেন যে তিনি এক বিজেপি বিধায়কের মুখে অ্যাসিড ঢেলে দেবেন।
‘গলায় অ্যাসিড ঢেলে দেবো’, শঙ্কর ঘোষকে কড়া ভাষায় আক্রমণ রহিম বক্সির pic.twitter.com/4lhR59Yrke
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 7, 2025
শনিবার সন্ধ্যায় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় রহিম বক্সি এই মন্তব্য করেন। সমাবেশটি আয়োজন করা হয়েছিল অন্য রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের বিরুদ্ধে “নির্যাতন” নিয়ে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে।
নাম উল্লেখ না করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে তীব্র আক্রমণ করেন আব্দুর রহিম বক্সি (Rahim Bakshi)। বিধানসভায় অভিবাসী শ্রমিকদের “রোহিঙ্গা” বা “বাংলাদেশি” বলে মন্তব্য করেছিলেন শঙ্কর ঘোষ। সেই নিয়ে বলতে দিয়ে রহিম বক্সি বলেন, “যে মানুষটা নির্লজ্জভাবে বলে যে, বাংলার ৩০ লাখ শ্রমিক যারা বাইরে কাজ করছে, তারা বাঙালি নয়… তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। সে এই কথা চিৎকার করে বলেছে। আমি তখনও বলেছিলাম, আর আজও বলছি যদি তোমার মুখ থেকে আবার এই কথা শুনি, আমি তোমার গলায় অ্যাসিড ঢেলে ছাই করে দেব। মনে রেখো, এটা পশ্চিমবঙ্গ। আমরা বাঙালিরা তোমাকে কথা বলার জায়গা দেব না। আমি তোমার মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব।”
অ্যাসিড ঢেলে দেওয়ার নিদান কি বেফাঁস! কী জানালেন আব্দুর রহিম বক্সি pic.twitter.com/A4EOacNhdx
— Bangla Jago Tv (@BanglaJagotv) September 7, 2025
তিনি আরও মানুষকে আহ্বান জানান “বিজেপির পতাকা ছিঁড়ে ফেলতে” এবং দলটিকে সামাজিকভাবে বয়কট করতে।
এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন মালদা উত্তর থেকে বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, “এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এদের কাজ মানুষকে ভয় দেখানো। মালদায় এ ধরনের বক্তব্য প্রায়ই শোনা যায়। জেলার তৃণমূল সভাপতি প্রায়শই খবরের শিরোনামে থাকতে এমন কথা বলেন। পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল হারবে এই ভয়ই ওদের কাজ করছে।”
এদিকে এই ঘটনা নিয়ে বাংলা জাগো টিভিতে নিজের প্রতিক্রিয়া জানান মালদা জেলার তৃণমূল কংগ্রেস নেতা শুভময় বসু। তিনি বলেন, “আমি আব্দুর রহিম বক্সির মন্তব্যের সমর্থন করি। যে বিজেপি সদস্যরা বাঙালি হয়েও বাংলা ভাষার মানুষের জন্য প্রতিবাদ করেন না। উল্টে বলেন তারা পশ্চিমবঙ্গের বাসিন্দাদের রহিঙ্গা, বাংলাদেশি তকমা দেন। তাঁদেরকে তো বয়কট করায় উচিত।”