গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় (Purulia Road Accident) প্রাণ হারিয়েছেন ৯ জন। শুক্রবার সকালে পুরিলিয়ার বলরামপুরে লরি ও ছোটগাড়ির সংঘর্ষে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। মৃত ব্যক্তিদের দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এই দুর্ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
[আরও পড়ুন: Heavy Rainfall: দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি, কবে থামবে বর্ষার দাপট?]
ছোট গাড়িতে চালক সহ ৯ জন একটি বিয়েবাড়ি থেকে ঝাড়খণ্ডের নিমডির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ফেরার পথে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে ওপর এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, নামশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার বাঁকে এই গাড়িটির সঙ্গে লরির সঙ্গে ধাক্কা লাগে। ছোট গাড়ির মধ্যে থাকা যাত্রীরা গাড়ির মধ্যে একপ্রকার দলা পাকিয়ে যান। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একেবারে দুমড়ে-মুচড়ে যায় ছোট গাড়িটি। অপর প্রান্তে থাকা লরিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় (Purulia Road Accident)।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দৃশ্যমান্যতা কমে যাওয়ায় এই দুর্ঘটনার অন্যতম কারণ। কারণ। মঙ্গলবার রাত থেকে মুষলধারে বৃষ্টির জেরে এই দৃশ্যমানতার সমস্যা হতে পারে। তাছাড়া দুই গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিল বা মদ্যপ ছিলেন কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “মৃতদেহগুলি দ্রুত উদ্ধার করা হয়েছে। মোট ৯ জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
[আরও পড়ুন: Zodiac Forecast: নতুন সূচনা নাকি পিছুটান? কী বলছে শুক্রের রাশিফল]
এরপর ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতরা সবাই ঝাড়খন্ডের নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামের বাসিন্দা। এদিকে বলরামপুর থানার পুলিশ লরি ও ছোট গাড়িটিকে আটক করেছে। ভয়াবহ দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষন ওই জাতীয় সড়কে যানজটের সমস্যা হয়। পরে পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রনে আসে (Purulia Road Accident)।