ad
ad

Breaking News

Murshidabad

Murshidabad: ভাগীরথির বুকে বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতা

ভাগীরথী হয়ে ওঠে বিশ্বের সাঁতারুদের সঙ্গম কেন্দ্র।

pratyay-bhattacharya-bhagirathi-swimming-championship-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ভাগীরথির বুকে বর্ণাঢ্য সাঁতার প্রতিযোগিতায় সেরা শিরোপা পেলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য।নদী বক্ষে বিশ্বের  নানা দেশের সাঁতারুরা   প্রতিযোগিতায় অংশ নেয়। রবিবার  ভোর পাঁচটায় সুতির আহিরণ ঘাট থেকে ৮১ কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতার সূচনা হয়। বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।(Murshidabad)

আরও পড়ুনঃ Kashmir Infiltration: জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, সেনার গুলিতে পিছু হটল জঙ্গিরা

দর্শকদের উত্সাহ দেওয়া  ধ্বনি, করতালি আর উচ্ছ্বাসে প্রতিযোগিতার মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন। বিশ্বের নানা প্রান্তের সাঁতারুরা সেরাটা উজাড় করে দেন। ভাগীরথী হয়ে ওঠে বিশ্বের সাঁতারুদের সঙ্গম কেন্দ্র। বাংলাদেশ,স্পেন সহ নানা দেশের সাঁতারুরা ছন্দময় করে তোলে এই অনুষ্ঠানকে।সেই মহা-প্রতিযোগিতায় সেরার সম্মান পেয়ে আপ্লুত প্রত্যয় ভট্টাচার্য।(Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about

সমস্ত বাধা প্রতিকূলতা সরিয়ে ২০২৩ এর পর এবার ২০২৫- বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবারেও প্রথম স্থান অধিকার করলেন বর্ধমানের ছেলে প্রত্যয় ভট্টাচার্য। গঙ্গাবক্ষে ৮১ কিমি সাঁতারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয়।  প্রত্যয় ভট্টাচার্য এর আগে দু বছর ৮১ কিমি এ চ্যাম্পিয়ন, তারও আগে ১৯ কিমি এ প্রথম স্থানের অধিকারী।১৯কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয় মৌবনী পাত্র। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের পরিচালনায়  বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার এবছর ৭৯ তম বর্ষ। রবিবারের মেগা ইভেন্ট ঘিরে ছিল টান টান উত্তেজনা।(Murshidabad)