নিজস্ব চিত্র
Bangla Jago Desk: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সুন্দরবন এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত। এই গ্রামীন এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে নিয়েছে। মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় অনুষ্ঠিত হল শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা।
[আরও পড়ুন: বার্সার ত্রয়ীর নৈপুণ্যে বেহাল ডর্টমুন্ড]
রামনবমী ও শ্রীশ্রী বাসন্তী মাতার পুজো উপলক্ষে সপ্তাহব্যাপী চলে এই মেলা। স্বামী প্রণবানন্দ মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে মহাসপ্তমীতে মন্মথপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র -ছাত্রীরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
বাসন্তী পুজোর মহাষ্টমীতে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের ১৩০জন মায়েরা মা অন্নপূর্ণার পুজো করেন। মহানবমীতে ১৩০জন মা ভগবান শ্রী রামের পুজো করেন। মেলায় প্রতিদিন সাধারণের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা, হয়। বিভিন্ন স্টলের মধ্য দিয়ে মানবিক বিধির প্রচার করা হয়।