ad
ad

Breaking News

Pradip Kor

আতঙ্কের পরিবেশ তৈরি করেছে কেন্দ্র! খরদা থানায় এফআইআর দায়ের প্রদীপ করের পরিবারের

Bangla Jago Desk: এসআইআরের পাশাপাশি এনআরসির আতঙ্কে প্রদীপ কর নামে পানিহাটির এক বাসিন্দার আত্মঘাতী হওয়া নিয়েও এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। পরিবার ও তৃণমূলের তরফ থেকে এনআরসিকেই দায়ি করা হয়েছে মৃত্যুর জন্য। যদিও এর মধ্যে রহস্য দেখছে বিজেপি। এরই মাঝে ঘটনায় এল নতুন মোড়। মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমি কর এফআইআর দায়ের করলেন খরদা থানায়। কেন্দ্রের […]

Pradip Kor Suicide NRC Fear Sparks Bengal Politics

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এসআইআরের পাশাপাশি এনআরসির আতঙ্কে প্রদীপ কর নামে পানিহাটির এক বাসিন্দার আত্মঘাতী হওয়া নিয়েও এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। পরিবার ও তৃণমূলের তরফ থেকে এনআরসিকেই দায়ি করা হয়েছে মৃত্যুর জন্য। যদিও এর মধ্যে রহস্য দেখছে বিজেপি। এরই মাঝে ঘটনায় এল নতুন মোড়। মৃতের ভাইয়ের স্ত্রী মৌসুমি কর এফআইআর দায়ের করলেন খরদা থানায়। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে তিনি অভিযোগপত্রে (Pradip Kor) লিখেছেন যে এনআরসির নামে কেন্দ্র সরকার তৈরি করছে আতঙ্কের পরিবেশ।

আরও পড়ুনঃ জুবিনের শেষ সিনেমা: স্মৃতির পর্দায় ফিরে আসছেন হিরো, কোন হলগুলোতে শো চলবে?

প্রসঙ্গত, ঘটনাটি জানাজানি হতেই নিজের এক্স হ্যান্ডেল থেকে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তিনি ভয় ও ভেদাভেদ তৈরি করার রাজনীতির অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, নিরীহ নাগরিকদের ওপর বিজেপি বছরের পর বছর অত্যাচার চালিয়েছে এনআরসির পাশাপাশি মিথ্যে ও আতঙ্ক ছড়িয়ে। শুধু তাই নয়, তিনি পদ্ম শিবিরকে অনুরোধ পর্যন্ত করেন এটি বন্ধ করার। পাশাপাশি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি এটাও পরিষ্কার করে দেন যে প্রতিরোধের পাশাপাশি রক্ষকের ভূমিকা পালন করবে বাংলা এবং বাংলাই জয়ী হবে। (Pradip Kor) 

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এমনকি মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এর জন্য দায়ি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জ্ঞানেশ কুমারকে। শুধু তাই নয়, তিনি ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগান পর্যন্ত তোলেন। পাশাপাশি সকলকে অনুরোধ করেন যেন কেউ আতঙ্কিত না হন এবং জানান যে তৃণমূল কংগ্রেস সকলের পাশে আছে। অবশেষে তিনি হুঁশিয়ারি দেন যে একজনের নাম বাদ গেলে এক লক্ষ লোক কমিশন ঘেরাও করবে। (Pradip Kor)