চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এখন খড়গপুরেই রয়েছেন তিনি।এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল তৃণমূলের তারকা সাংসদ দেবকে নিয়ে(Political Barbs)। খোঁচা দিয়ে দিলীপ বললেন, ”মেদিনীপুরের ছেলে, ভালো ছেলে। কিন্তু এমন নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী?” প্রশ্ন তুললেন, ”কার চাপে দেব এখনও রাজনীতি করছে?”
দিলীপের নিশানায় দেব, ঘাটালের সাংসদকে নিয়ে কী বললেন এই বিজেপি নেতা ? pic.twitter.com/idmfR8bevS
— Bangla Jago Tv (@BanglaJagotv) July 22, 2025
আরও পড়ুনঃ River Pollution: মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া জাহাজের তেল ও ছাইয়ের সংমিশ্রণে দূষিত হচ্ছে জল]
তিন তিনবার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন টলিউডের সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারী। তবে ২০২৪ সালের লোকসভা ভোটে তিনি লড়তে চাননি(Political Barbs)। নিজের কাজের চাপ এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিনের প্রতিশ্রুতি পূরণ না করতে পারার হতাশা তাঁকে গ্রাস করেছিল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকথা জানিয়েওছিলেন। তাঁরাই দেবকে ফের রাজি করান ভোটে লড়তে। মমতা-অভিষেক প্রতিশ্রুতি দেন, কেন্দ্র টাকা না দিলে এবার রাজ্য সরকারই খরচ করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে। সেই প্রতিশ্রুতিতে ভর করে দেব ফের প্রার্থী হন এবং বিশাল ব্যবধানে জয়ী হন। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও কথা রেখে রাজ্য সরকারের অর্থে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কাজে হাত লাগান।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
মঙ্গলবার এই সংক্রান্ত আলোচনার পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা(Political Barbs)। ২১ জুলাই সমাবেশে যোগ দিতে দেব কাজের মাঝে স্কটল্যান্ড থেকে উড়ে এসেছেন, অথচ একবারও ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে যাননি। আর এতেই দেবকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।