চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ দেবীপুর মাঠ এলাকায় হানা দেয়। দুই জনকে গ্রেফতার করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ইমদাদুল শেখ (৩১), পিতা বদর সেখ, বাড়ি সাগরপাড়া থানার সাতভাইপাড়া গ্রামে। আর একজনের নাম থান্ডু শেখ ওরফে টান্টু (৪৬), পিতা মৃত ইনসার সেখ, বাড়ি সাগরপাড়া থানার সাতভাইপাড়া গ্রামে।
[আরও পড়ুনঃ Teacher Recruitment: এসএসসি- পরীক্ষা দিতে বাংলায় ভিন রাজ্যের চাকরিপ্রার্থীরাও]
আজ ভোর রাতে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত খুরসেদ আলমের নেতৃত্বে এএসআই কৌশিক বর্মন পুলিশের একটি টিম নিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার দেবীপুর মাঠ এলাকায় হানা দেয়। গোপন সুত্রে খবর পেয়ে সেখানে দুইজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ইমদাদুলের কাছ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ( দেশি তৈরি এক পাইপগান) ও থান্ডু সেখের কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশি তৈরি কার্তুজ।
FB POST: https://www.facebook.com/Banglajagotvofficial
বৈধ কোনও লাইসেন্স তারা দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ।