নিজস্ব চিত্র
Bangla Jago Desk : চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর : ফের চাঁদার জুলুম! রাজ্য সড়কের উপর গাড়ি আটকে জোর-জবরদস্তি চাঁদা কাটার অভিযোগ কালী পুজো কমিটির বিরুদ্ধে! অতিরিক্ত চাঁদা না দেওয়ায় গাড়ির হেডলাইট ভেঙে দেয় চাঁদা আদায়কারীরা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের জাড়া এলাকায়।
[ আরও পড়ুন : নিয়ম নিষ্ঠা মেনে উৎসব পালন, করওয়া চৌথে মেতে কালিয়াগঞ্জবাসী ]
লরির চালকরা বলেন জোর-জবস্তি কালীপুজোর চাঁদা আদায় করছে রাজ্য সড়কের উপর। প্রত্যেক লরি পিছু ২০০ টাকা করে চাঁদা দিতে হবে। তবে এতো বেশি টাকা চাঁদা দিতে অস্বীকার করায়, গাড়ির হেডলাইট ভেঙে দেয়। সেই প্রতিবাদ করতে গেলে গাড়ির চালক খালাসীদের মারধরও করা হয় বলে অভিযোগ। গায়ে হাত তোলায়, লরির চালকরা রাস্তার উপর গাড়ি রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘাটাল-আরামবাগ রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখানোয় যানজটের সৃষ্টি হয়। আটকে পড়ে যাত্রীবাহী বাসও, ফলে সমস্যায় পড়ে নৃত্য যাত্রীরা।
[ আরও পড়ুন : ৫০০ টাকা না দেওয়ায় বাবাকে পিটিয়ে খুন, মহারাষ্ট্রে গ্রেফতার ৩ ]
দীর্ঘ এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশের সাথে বচা শুরু হয় গাড়িচালকদের। চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন গাড়ির চালকরা। অবশেষে লরির চালকদেরকে বুঝিয়ে বিক্ষোভ তুলে যান চলাচল স্বাভাবিক করে। তবে রাজ্য সড়কের উপর এই ভাবে জোর-জুলুম করে চাঁদা আদায় করার কোনো প্রতিবাদ করতে দেখা গেলনা পুলিশকে।