Bangla Jago TV Desk : পশ্চিমবঙ্গ বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনা চলছিল। আলোচনার এক পর্যায়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে মারেন তিনি। এরপর বিজেপি বিধায়করা ওয়াক আউট করে সভা থেকে বেরিয়ে যান। স্পিকার বিরোধী দলনেতার আচরণের তীব্র নিন্দা করেন।
তিনি বলেন, বিরোধী দলনেতার আচরণ বিধানসভার গরিমা নষ্ট করেছে। বিজেপির অভিযোগ, রাজ্যের মন্ত্রীরা মাওবাদীদের পক্ষ নিয়ে কথা বলছেন। বিধানসভার ভিতরে সংবিধান ধ্বংস করছে গণতন্ত্র হত্যা করছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, বিরোধী দলনেতা বিধানসভায় গণতন্ত্রের অপমান করেছেন।
তার আচরণের জন্য তিনি সাসপেন্ড হওয়ার যোগ্য। এদিকে, বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি শূন্য হয়ে যাবে। অমিত শাহের কলকাতায় আসা নিয়ে কটাক্ষ করেন তিনি।
FREE ACCESS