ad
ad

Breaking News

WB Lok Sabha Election 2024

WB Lok Sabha Election 2024: ঘাটাল থেকে জয়ী তৃণমূল প্রার্থী দেব, পরাজিত হলেন বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি

এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াসর কাছে পিছিয়ে পরেছেন কেন্দ্রীয় মন্ত্রী

Nishith Pramanik trailed at the end of the first round

Bangla Jago Desk :

বরাহনগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী

বেলা ৪টে ৩৫

হাওড়ায় জয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, পরাজিত হলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী।

বেলা ৪ টে ২৫

ঘাটাল থেকে জয়ী তৃণমূল প্রার্থী দেব, পরাজিত হলেন বিজেপি প্রার্থী হিরন চ্যাটার্জি

বেলা ৪ টে ২০

বহরমপুরের জয়ী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, পরাজিত হলেন কংগ্রেসের হেভি ওয়েট নেতা অধীর চৌধুরী

বেলা ৪ টে ২০

বীরভূমে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দি রায়, পরাজিত বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য

বেলা ৪ টে ৫

মুর্শিদাবাদের পরাজিত মহম্মদ সেলিম, জয়ী আবু তাহের খান।

বেলা ৪ টে ৫

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, পরাজিত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং

বেলা ৪ টে 

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরাজিত বিজেপি প্রার্থী কবীর শংকর বসু

বেলা ৪ টে 

আসানসোল লোকসভা কেন্দ্রে বিজয়ী শত্রুঘ্ন সিনহা, পরাজিত হলেন বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া

বেলা ৪ টে 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেলা ৩ টে ৫৫

কোচবিহার লোকসভা কেন্দ্রে পরাজিত নিশীথ প্রামানিক, বিজয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া

বেলা ৩ টে ৫০ 

পরাজিত দিলীপ ঘোষ, বর্ধমান দূ্র্গাপুর থেকে পরাজিত হলেন বিজেপি প্রার্থী

বেলা ৩ টে ৪২

কলকাতা দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়

বেলা ৩ টে ১৫  

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন

 

বেলা ৩ টে ১৫  

জয়ী কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র

বেলা ৩ টে

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ লক্ষ ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি।

 

বেলা ১ টা ৫০

৪ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেলা ১ টা 

এগিয়ে গেলেন দেব, শত্রুঘ্ন, পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থীরা

ঘাটালে ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেব। প্রথম দিকে তিনি কিছুটা পিছিয়ে ছিলেন। পরবর্তী রাউন্ডগুলিতে তিনি এগিয়ে যেতে থাকেন। বিজেপি প্রার্থীর থেকে এখন তাঁর ব্যবধান বেড়েই চলেছে। আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহা এগিয়ে গেলেন। অনেকটাই পেছনে ফেলে দিলেন বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে। কাঁথিতে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এগিয়ে আছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে।

 

সকাল ১২ টা ১০

দেড় লক্ষ ভোটে এগিয়ে হাজি নুরুল ইসলাম

অনেক বেশি ব্যবধানে এগিয়ে গেলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম এগিয়ে রয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৫১৪ ভোটে। ১২টা পর্যন্ত তাঁর প্রাপ্ত ভোট ২ লক্ষ ৬৯ হাজার ৬৫৫। বিজেপি প্রাথী রেখা পাত্র পেয়েছেন ১২৭১৪১ ভোট। বসিরহাটে ইতিমধ্যে উল্লাস শুরু করে দিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে লিড নিয়েছে তৃণমূল কংগ্রেস।

 

সকাল ১১ টা ৫২

ষষ্ঠ রাউন্ডের শেষে তৃণমূলে এগিয়ে মহুয়া মৈত্র

 

সকাল ১১ টা ২০

WB Lok Sabha Election 204
ছবি : সংগৃহীত

নিশীথ, দিলীপ সুকান্ত—  পিছিয়ে বিজেপির তিন হেভিওয়েট

কোচবিহারে নিশীথ প্রামাণিক, বর্ধমান-দুর্গাপুরে দিলীপ ঘোষ, বালুরঘাটে সুকান্ত মজুমদার পিছিয়ে। প্রতিটি জায়গায় এগিয়ে আছেন তৃণমূল প্রার্থীরা। সমানে সমানে টক্কর পুরুলিয়া কেন্দ্রেও। সামান্য ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। ব্যারাকপুরে অনেক ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কৃষ্ণনগর কেন্দ্রে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

 

সকাল ১১ টা ৪ 

Debangshu Bhattacharya
ছবি : সংগৃহীত

তমলুকে এগিয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য

তমলুকে ১৩৭২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই দুই দলের।

 

সকাল ১০ টা ৫৭

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল

ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন। অন্যদিকে, বরানগর বিধানসভা উপনির্বাচনে সামান্য ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেখানে পিছিয়ে পড়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভগবানগোলায় বিধায়ক ইদ্রিশ আলির প্রয়াণে শূন্য হয়েছিল আসনটি। অন্যদিকে, বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায়ের পদত্যাগে শূন্য হয়েছিল আসনটি। এই দুই কেন্দ্রে উপনির্বাচন হয়।

 

সকাল ১০ টা ২৫

সন্দেশখালি বিধানসভায় লিড তৃণমূলের

সন্দেশখালি বিধানসভায় লিড তৃণমূলের। বসিরহাট লোকসভায় প্রথম থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তিনি। এই কেন্দ্রে ফলাফলে প্রথম থেকেই নজর আছে সব মহলের। অকেটাই পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। জেলার বাকি লোকসভা কেন্দ্রের বেশিরভাগ জায়গায় এগিয়ে তৃণমূল।

 

সকাল ১০ টা ১৫

partha bhowmick
ছবি : সংগৃহীত

দ্বিতীয় রাউন্ডে ব্যারাকপুরে পার্থ ভৌমিক এগিয়ে ৯৫৬৩ ভোটে

প্রথম রাউন্ড গণনা শেষে বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে ৭২৭৬ ভোটে। এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে গণনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ৯৫৬৩ ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ড শেষে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে ১৩ হাজারের বেশি ভোটে।

 

সকাল ১০ টা ১০

Abhishek Banerjee
ছবি : সংগৃহীত

৩২ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক

প্রথম রাউন্ড শেষে ডায়মন্ড হারবারে ৩২৫০৮ ভোটে এগিয়ে তৃণমূল। এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিলেন তিনি। ঝাড়গ্রামে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। অনেক পিছিয়ে পড়েছেন বিজেপি প্রাথী। বেশ কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

কোচবিহারে ১৮৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

কোচবিহারে প্রথম রাউন্ডে ১৮৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া। পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী নিশীত প্রমাণিক। উত্তরবঙ্গের আর কয়েকটি কেন্দ্রে প্রথম দিকে এগিয়ে আছে তৃণমূল বালুরঘাটে এগিয়ে আছে তৃণমূল।

সকাল ৯ টা ৮০ মিনিট 

প্রথম রাউন্ড শেষে পিছিয়ে নিশীথ প্রামানিক। রাজ্যের নজর কাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কোচবিহার। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়াসর কাছে পিছিয়ে পরেছেন কেন্দ্রীয় মন্ত্রী।