ad
ad

Breaking News

Narendrapur

Narendrapur: নাবালিকা ছাত্রীকে ঘুরতে যাওয়ার নাম করে গণধর্ষণ ও অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার ৬

লোকেশ হালদার, নরেন্দ্রপুর: নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ এবং অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেফতার ছয়।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,অষ্টম শ্রেণীর ছাত্রীকে গনধর্ষণ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী। দু’জনেই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদেরকে […]

Narendrapur Minor Girl Assault Case

চিত্রঃ নিজস্ব

লোকেশ হালদার, নরেন্দ্রপুর: নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ এবং অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেফতার ছয়।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,অষ্টম শ্রেণীর ছাত্রীকে গনধর্ষণ ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ নভেম্বর বৃহস্পতিবার বাড়ির কাছে ঘুগনি খেতে বেরিয়েছিল দুই ছাত্রী। দু’জনেই অষ্টম শ্রেণীতে পড়ে। তাদেরকে ঘুরতে যাওয়ার নাম করে শুভ সেনাপতি ও শৌভিক ভদ্র নামে দুই যুবক বাইকে করে নিয়ে যায় (Narendrapur) ৷

আরও পড়ুনঃ Kolkata: পুলিশ সেজে প্রতারণা, সিভিক ভলান্টিয়ারের চাকরির নামে টাকা হাতানোর অভিযোগ

এরা ঘুরতে যাওয়ার নাম করে প্রথমে সাহাপাড়া এলাকায় এক বন্ধুর গ্যারেজে নিয়ে যায় ৷ ঘনশ্যাম ওরফে সত্য গিরি নামে আরেক যুবক তাদের কে ফাঁকা বাড়িতে নিয়ে যায় ৷ প্রসেনজিত মন্ডল নামে আরও একটি ছেলে আসে ৷ তাদেরকে সায়ন প্রামানিকের ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে সায়ন প্রামানিক ও সায়ক দাস এরা দুজনেই বাড়িতে ছিল ৷ তারপর ভয় দেখিয়ে জোর করে শৌভিক ভদ্র, প্রসেনজিত মন্ডল, ঘনশ্যাম গিরি ও সায়ন প্রামানিক চারজনে মিলে ধর্ষণ করে ৷ একজনকেই ধর্ষণ করা হয় ৷ অন্য এক নাবালিকার শারীরিক অসুস্থতা থাকার কারণে উলঙ্গ করে ভিডিও তোলা হয় ৷ পরে নির্যাতিতা বাড়িতে এসে বিষয়টি জানায়। অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায়। ঘটনার তদন্তে নেমে ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কারও বক্তব্য মেলেনি (Narendrapur)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/