ad
ad

Breaking News

Narendra Modi

ভোটের আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, নদিয়ায় সমাবেশের প্রস্তুতি তুঙ্গে

এই সফরকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র মূলত মতুয়াদের গড় বলেই পরিচিত। ভোটের অঙ্কে এই অঞ্চল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বিলক্ষণ জানে সব রাজনৈতিক দলই।

Narendra Modi Visit to Nadia Sparks Political Activity Ahead

চিত্রঃ সংগৃহীত

মাধব দেবনাথ, নদিয়া: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই জেলা সফর ও জনসংযোগে গতি বাড়িয়েছে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়া সফরের রেশ কাটতে না কাটতেই এবার নদিয়া জেলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র মূলত মতুয়াদের গড় বলেই পরিচিত। ভোটের অঙ্কে এই অঞ্চল যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বিলক্ষণ জানে সব রাজনৈতিক দলই (Narendra Modi)।

সম্প্রতি ১১ ডিসেম্বর কৃষ্ণনগরে প্রশাসনিক সভার পাশাপাশি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিনের মধ্যেই বিজেপির তরফে ঘোষণা করা হল প্রধানমন্ত্রীর নদিয়া সফরের কর্মসূচি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরের নেতাজি পার্ক (রবীন্দ্র পার্ক) ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সভা ঘিরে বেশ কয়েকদিন ধরেই শান্তিপুর, তাহেরপুর-সহ বিভিন্ন এলাকায় মাঠ পরিদর্শন করছিলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব। জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত তাহেরপুরের মাঠেই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয় (Narendra Modi)।

বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভার পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকও রয়েছে। ইতিমধ্যেই জনসভার প্রস্তুতি শুরু হয়েছে। মাঠে পৌঁছেছে বাঁশ, কাঠ-সহ প্রয়োজনীয় সামগ্রী। প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা এবং বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।প্রস্তুতি পরিদর্শনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, সাংসদ জগন্নাথ সরকার-সহ রানাঘাট দক্ষিণ জেলার সমস্ত বিজেপি  বিধায়করা। উল্লেখযোগ্যভাবে, এই তাহেরপুরের মাঠেই ২০১৯ সালে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ কয়েক বছর পর ফের তাঁর আগমনকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে (Narendra Modi)।