ad
ad

Breaking News

Nadia

নদিয়ায় একের পর এক মন্দিরে চুরি, গ্রেফতার ৩

ধৃতদের মধ্যে শান্তিপুরের সূত্রাগড় এলাকার অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ীও রয়েছে।

nadiya-temple-theft-crack-1kg-gold-silver-recovered-3-arrested

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: মাধব দেবনাথ,নদিয়া: গত কয়েক মাস ধরে নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকায় একাধিক মন্দিরে চুরির ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। বিশেষ তল্লাশি ও কড়া রাতের পেট্রোলিংয়ের জেরে চুরি যাওয়া প্রায় এক কেজি ওজনের সোনা ও রুপোর অলংকার উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে। ধৃতদের মধ্যে শান্তিপুরের সূত্রাগড় এলাকার অরুণ দত্ত নামে এক সোনার ব্যবসায়ীও রয়েছে। পুলিশের দাবি, চোরেদের কাছ থেকে চুরি করা অলংকার সংগ্রহ করত ওই ব্যবসায়ী। সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে, এই চুরির ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। এরপরই বিশেষ তদন্ত শুরু হয়।

বৃহস্পতিবার শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, সম্প্রতি শান্তিপুর ও সংলগ্ন এলাকায় একাধিক মন্দিরে বারবার চুরির ঘটনা ঘটছিল। ঘটনার রহস্য উদঘাটনে যথেষ্ট বেগ পেতে হলেও লাগাতার পেট্রোলিং ও চিরুনি তল্লাশির মাধ্যমে শেষ পর্যন্ত সাফল্য আসে। পুলিশ জানায়, শান্তিপুর-কালনা এলাকার একটি মন্দির এবং শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের বাসভবনের সংলগ্ন শিবমন্দিরে চুরির ঘটনায় যেসব অলংকার খোয়া গিয়েছিল, সেগুলিই উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরি হওয়া পুজোর কাঁসা-পিতলের বাসনও উদ্ধার হয়েছে।

পুলিশের আশ্বাস, যেসব মন্দিরে এখনও চুরির রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি, সেগুলিরও দ্রুত কিনারা করা হবে। এই চক্রের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। আইনশৃঙ্খলা জোরদার করতে দিন-রাত নজরদারি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে পুলিশ।