ad
ad

Breaking News

Nadia

প্রকাশ্যে ক্ষুর চালিয়ে খুন যুবককে, নদিয়ায় চাঞ্চল্য

পরিবারের সদস্যদের বক্তব্য, শনিবার সকালে দাড়ি কাটার জন্য ওই সেলুনে গিয়েছিলেন বসির।

nadia-salon-murder-case

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk:  প্রকাশ্যে ক্ষুর চালিয়ে এক যুবককে নৃশংসভাবে খুন। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিডিও অফিস মোড়ের একটি সেলুনের দোকানের বাইরে বসির মণ্ডল নামে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেইসময় যুবকের শরীরের বিভিন্ন অংশে খুর চালানোর একাধিক গভীর আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করা হয়। খোলা বাজারের মাঝে প্রকাশ্যে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। সূত্রের খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত সুজিত সরকারকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পরিবারের দাবি, পরিকল্পিত চক্রান্ত করেই বসির মণ্ডলকে খুন করা হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, শনিবার সকালে দাড়ি কাটার জন্য ওই সেলুনে গিয়েছিলেন বসির। এরপরই পরিবারের কাছে তাঁর খুন হওয়ার খবর আসে। ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। কী কারণে এই খুন এবং এর পিছনে আর কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।