চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
মাধব দেবনাথ,নদিয়া: ‘হাজার প্রকল্প নদীয়ার সংকল্প’, এবার ‘আমার পাড়া আমার সমাধান’ প্রকল্পে রেকর্ড করল নদিয়া জেলা। গত অগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় রাজ্য় সরকার আয়োজিত এই প্রকল্প। যার মধ্যে নদীয়া জেলা অন্যতম (Nadia Achievement)।
আরও পড়ুনঃ ‘প্রতিদ্বন্দ্বিতা করব না’, জল্পনার অবসান ঘটিয়ে কী বললেন পিকে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প নজিরবিহীন ভাবে সারা ফেলেছে মানুষের মধ্যে। পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে মানুষের সমাধান করাই মূল লক্ষ্য ছিল এই প্রকল্পের। যা বাস্তবায়িত হয়েছে গত তিন মাসব্যাপী। নদীয়া জেলায় ৬, ৩০০ স্কিমের মধ্যে দিয়ে অন্যতম রয়েছে এক হাজার স্টিক ওয়াক, সেখানে নদীয়ার গর্ব ‘হাজার প্রকল্প নদীয়ার সংকল্প’। (Nadia Achievement)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial
বুধবার আমার পাড়া আমার সমাধান প্রকল্প নিয়ে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় নদীয়া জেলাশাসক দফতরে। এই সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। সঙ্গে ছিলেন নবনিযুক্ত জেলা শাসক অনীশ দাশগুপ্ত, এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, অতিরিক্ত জেলাশাসক সহ প্রশাসনিক শীর্ষ কর্তারা। (Nadia Achievement)
সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সাংসদ মহুয়া মৈত্রের দাবি, গত তিন মাস ধরে নদীয়া জেলার প্রত্যেকটি সাব ডিভিশনে চলছে ‘আমার পাড়া আমার সমাধান’ কর্মসূচি, এলাকার মানুষজন বিভিন্ন সমস্যায় এই কর্মসূচির মধ্যে দিয়ে সবকিছুর সুবিধা উপভোগ করতে পেরেছে। তাঁর মতে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সারা ফেলেছে গোটা রাজ্যজুড়ে। নদীয়া জেলা বরাবরই রেকর্ডের তালিকায় থাকে, এবার ‘আমার পাড়া আমার সমাধান’ ও হাজার প্রকল্প নদীয়ার সংকল্প রেকর্ড করল নদীয়া জেলা। সত্যিই আমরা খুব গর্বিত। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও প্রকল্প আছে যা গোটা রাজ্যের মানুষের এবং এলাকার উন্নয়নের এক নতুন দিশা হয়ে দাঁড়াবে। সাংসদের এই বক্তব্যে সহমত পোষণ করেন নবনিযুক্ত জেলা শাসক অনীশ দাশগুপ্ত। (Nadia Achievement)