ad
ad

Breaking News

Nabadwip

বিজয়ায় বৃদ্ধাদের মিষ্টি মুখ করালেন নবদ্বীপের তৃণমূল বিধায়ক

সেই কারণেই প্রতি বছর তাঁদের হাতে নতুন বস্ত্র ও সামান্য আর্থিক সহায়তা তুলে দিয়ে পাশে থাকার চেষ্টা করেন নবদ্বীপের প্রাক্তন মন্ত্রী।

nabadwip-senior-welfare-vijayadashami-2025

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk:মাধব দেবনাথ, নদিয়া:  দুর্গোৎসবের শেষে শুভ বিজয়া দশমী উপলক্ষে শুক্রবার সকালে নদিয়ার নবদ্বীপের (Nabadwip) পোড়াঘাট ভজন আশ্রমে সমাজের বৃদ্ধাদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবদ্বীপের প্রাক্তন মন্ত্রী ও পাঁচবারের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার উদ্যোগে এদিন আশ্রমে থাকা আটশোরও বেশি বৃদ্ধাকে নতুন বস্ত্র, মিষ্টি এবং নগদ অর্থ (প্রতি জনকে একশো টাকা) প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের কাছ থেকে আশীর্বাদ নেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের (Nabadwip) পৌরপতি ও রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পৌরসভার উপ পৌরপতি শচিন্দ্র বসাক, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ, নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী এবং পৌরসভার ২৪টি ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ বহু বিশিষ্ট মানুষ।

জানা গিয়েছে, প্রতি বছর দুর্গোৎসবের শেষে শুভ বিজয়ার দিনে বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার উদ্যোগে এই সম্মেলনীর আয়োজন করা হয়। মূলত ভজন আশ্রমে থাকা বৃদ্ধারা সারা বছর ঠাকুরের নাম সংকীর্তনে যুক্ত থাকেন এবং সেখান থেকে প্রাপ্ত সামান্য অর্থ ও খাদ্য সামগ্রী দিয়েই তাঁদের জীবিকা চলে। সেই কারণেই প্রতি বছর তাঁদের হাতে নতুন বস্ত্র ও সামান্য আর্থিক সহায়তা তুলে দিয়ে পাশে থাকার চেষ্টা করেন নবদ্বীপের প্রাক্তন মন্ত্রী। সমাজের প্রান্তিক বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই এই আয়োজন  বলে জানিয়েছেন বিধায়ক।(Nabadwip)