Bangla Jago Desk: নদিয়ার নবদ্বীপে বুধবার রাতে রাস ঠাকুর বিসর্জনের সময় বিপত্তি ঘটে। ফাঁসিতলা ঘাটে নবদ্বীপ পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বেগুনিয়া পাড়া এলাকার শহীদ ক্ষুদিরাম সংঘ বারোয়ারি কমিটির গঙ্গা মাতা প্রতিমা বিসর্জন দেওয়ার সময় অসাবধানতাবশত সুবিশাল প্রতিমাটি হঠাৎ করে ভেঙে পড়ে। প্রতিমা নিচে চাপা পড়ে লক্ষণ পাল, দেবব্রত ধর ও সুশান্ত গুই নামের তিন ব্যক্তি গুরুতর আহত হন।
স্থানীয় পুলিশ প্রশাসন ও উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় সুশান্ত ধরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ডাক্তারদের পরামর্শে তাঁকে বৃহস্পতিবার সকালে অন্যত্র স্থানান্তরিত করা হয়।
এই ঘটনা দেখে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাঁকেও উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে বিসর্জন ঘাট এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং অন্যান্য বাড়াবাড়ি কমিটিগুলির প্রতিমা নিরঞ্জন পুনরায় শুরু হয়।
Free Access