চিত্রঃ জেমিনাই
Bangla Jago Desk: সামান্য একটি বেগুন তোলাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে ভাই ও ভাইপোর হাতে মারধরের ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনী এলাকায়। ঘটনার খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম শাহজাহান শেখ (৫২), তাঁর বাড়ি জলঙ্গি থানার বিদুপুর কলোনী এলাকায়। শাহজাহানরা তিন ভাই। নিহত শাহজাহান শেখ একা থাকতেন। তাঁর এক ভাই রুবেল শেখ বাইরে থাকেন এবং অন্য ভাই আশরাফুল শেখ সপরিবারে সেখানেই থাকেন (Murshidabad eggplant dispute)।
জানা যায়, বাইরে থাকা ভাই রুবেল শেখের জমিতে বেগুন গাছ লাগানো ছিল। আজ সকালে শাহজাহান শেখ সেই গাছ থেকে একটি বেগুন তোলেন। আর এই বেগুন তোলাকে কেন্দ্র করেই তাঁর সঙ্গে অপর ভাই আশরাফুল শেখ ও আশরাফুলের ছেলে ইমান শেখের তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে আশরাফুল এবং ইমান শেখ তাঁকে এলোপাথাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহান শেখ মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর আহত শাহজাহান শেখকে তড়িঘড়ি উদ্ধার করে সাদিখান দিয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় (Murshidabad eggplant dispute)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে বেগুন তোলাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই আশরাফুল শেখ ও ভাইপো ইমান শেখ পলাতক। জলঙ্গি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে (Murshidabad eggplant dispute)।