ad
ad

Breaking News

Murshidabad

সিনেমার কায়দায় মাঝরাতে গরু চুরি, ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ মালিক

সিসিটিভিতে ঘটনা ধরা পড়েছে।

Murshidabad: CCTV Captures Shocking Night Robbery of Cow

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: মুর্শিদাবাদঃ কল্যাণ বিশ্বাসঃ  বুধবার রাতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক গৃহস্থের বাড়ি থেকে দড়ি খুলে গরু নিয়ে চলে গেল এক অপরিচিত ব্যক্তি। মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ঘটনা।  দুঃসাহসিক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো বিষয়টাই সিসিটিভিতে ধরা পড়েছে। 

এদিন রাত্রি দুটো নাগাদ, নতুন মালঞ্চা তারাপুর হাসপাতালের সামনের এক লোকালয় থেকে এই ঘটনা ঘটে। সকালবেলায় গোয়াল ঘরের গেটের তালা কাটা দেখেই হতভম্ভ হয়ে পড়েন বাড়ির বাসিন্দা। কিভাবে এই ঘটনা ঘটল তা দেখতে সিসি ক্যামেরার সহযোগিতা নেন তিনি। সেখানে দেখা যায়, লোহার দরজার তালা কেটে কোন এক ব্যক্তি ভিতরে প্রবেশ করেন। তারপর ভিতর থেকে সেই গরুকে টেনে বাইরে নিয়ে আসে সে এবং  গরুটিকে টেনে নিয়ে যেতে থাকে। এরপরই বাইরে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে গরু চাপাতে দেখা যায় দুষ্কৃতীদের। কাজ শেষ হওয়ার পর সেই গাড়ি নিয়ে জিগরি অর্থাৎ ফারাক্কার দিকে যেতে দেখা যায় তাঁদের। এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।(Murshidabad)

গরু মালিক সুবোধ সাহা জানান, গত রাতে গরুকে খাবার দিয়ে প্রায় ১২ টা নাগাদ ঘুমাতে যান। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা। দরজা খুললেই হতভম্ব হয়ে যান তিনি। তাঁর গরু চুরি হয়েছে তা বুঝতে পারেন। (Murshidabad)  

তিনি জানান, দুমাস পরই গরুটির বাচ্চা হওয়ার কথা। তার নাম ছিল সুরভি। ভালোবাসার সুরভী না থাকায় পুরো পরিবারই শোকাগ্রস্ত। সুবোধ সিসি ক্যামেরা ফুটেজসহ সামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকি এ বিষয়ে মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে তিনি আর্জিও জানান। তিনি চান, হারানো সুরভীকে খুঁজে দিয়ে চোরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। (Murshidabad)