ad
ad

Breaking News

Muriganga Bridge Foundation

Muriganga Bridge Foundation: দীর্ঘদিনের দাবির অবসান, মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর

প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু

Muriganga Bridge Foundation Stone Mamata Banerjee

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। তীর্থযাত্রী ও স্থানীয় মানুষের বহুদিনের স্বপ্নের মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগরের সাগরদ্বীপে আয়োজিত সরকারি অনুষ্ঠানে ৪ লেনের এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রায় ১,৭০০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ হলে গঙ্গাসাগর যাতায়াতে নতুন দিগন্ত খুলবে বলে মনে করছে প্রশাসন।

পৌষ সংক্রান্তির আগে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন সাগরদ্বীপে পৌঁছান মুখ্যমন্ত্রী। মেলার পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরে সরকারি অনুষ্ঠানে একাধিক উন্নয়ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার পাশাপাশি মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু মুখে বলি না, কাজে করে দেখাই। এই অঞ্চলের মানুষের হাজারও প্রতিকূলতা রয়েছে। তাই মুড়িগঙ্গা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি ছিল।”

তিনি আরও জানান, সেতু তৈরি হলে তীর্থযাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত অনেক সহজ হবে।, এতদিন মুড়িগঙ্গা পারাপারে ভরসা ছিল লঞ্চ ও ফেরি পরিষেবা। দুর্যোগ বা ভিড়ের সময়ে চরম ভোগান্তির মুখে পড়তে হত মানুষকে। নতুন চার লেনের সেতু তৈরি হলে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদী স্থানীয়রা।