গ্রাফিক্স চিত্র
Bangla Jago Desk : ১৯ এপ্রিল শুরু হয়েছিল লোকসভা নির্বাচন। সাত দফা নির্বাচন শেষ হয় ১ জুন। দীর্ঘদিন ধরে ভোট গ্রহণ পর্ব চলার পর অবশেষে ফলাফলের মুখোমুখি। গোটা দেশ প্রহর গুনছে মহেন্দ্রক্ষণের জন্য। আর মাত্র কয়েক ঘন্টা। পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সাত দফাতে। প্রতিটি দফাতেই ছিলেন একাধিক হেভিওয়েট প্রার্থী। সাধারণ মানুষের নজর যেমন থাকছে দেশের মসনদ কাদের হাতে যাচ্ছে তেমনই নজর থাকছে হেভিওয়েটদের ভাগ্য পরীক্ষায় কে জিতছেন কেই বা পরাজিত হচ্ছেন। বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে নজরে একাধিক হেভিওয়েট প্রার্থী।
[ আরও পড়ুন –Nadia: মর্মান্তিক পরিণতি! পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর ]
প্রার্থীর নাম লোকসভা কেন্দ্র রাজনৈতিক দল
অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার তৃণমূল
দিলীপ ঘোষ বর্ধমান-দুর্গাপুর বিজেপি
মহুয়া মৈত্র কৃষ্ণনগর তৃণমূল
অমৃতা রায় কৃষ্ণনগর বিজেপি
সুকান্ত মজুমদার বালুরঘাট বিজেপি
সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর তৃণমূল
তাপস রায় কলকাতা উত্তর বিজেপি
রেখা পাত্র বসিরহাট বিজেপি
সৌগত রায় দমদম তৃণমূল
সুজন চক্রবর্তী দমদম সিপিএম
ইউসুফ পাঠান বহরমপুর তৃণমূল
অধীর চৌধুরী বহরমপুর কংগ্রেস
মহম্মদ সেলিম মুর্শিদাবাদ সিপিএম
দেব ঘাটাল তৃণমূল
রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি তৃণমূল
অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক বিজেপি
কীর্তি আজাদ বর্ধমান-দুর্গাপুর তৃণমূল
শান্তনু ঠাকুর বনগাঁ বিজেপি
শত্রুঘ্ন সিনহা আসানসোল তৃণমূল
নিশীথ প্রামানিক কোচবিহার বিজেপি
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর তৃণমূল
[ আরও পড়ুন – Jhargram: প্রহর গুনছে মহেন্দ্রক্ষনের, ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা ঝারগ্রামে গণনা কেন্দ্র ]
এই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অধিকাংশ গত লোকসভা নির্বাচনেও বিজয়ী হয়েছিলেন। আবার অনেকেই এবারই প্রথম নির্বাচনী যুদ্ধে। যেমন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদ, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়, দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার ভোট ময়দানে নেমেছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্ররা আগেও নির্বাচনী যুদ্ধে জিতে এসেছেন। সন্দেশখালির উত্তপ্ত রাজনৈতিক আবহে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর নাম চর্চায় উঠে এসেছে। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েও জোর চর্চা রাজনৈতিক মহলে। এইসব হেভিওয়েটদের জয় পরাজয়ে নির্ভর করছে অনেক সমীকরণ। আগামীকাল সকাল থেকে আমজনতার নজর যে এইসব হেভিওয়েটদের দিকে থাকবে তা বলাই বাহুল্য।