ad
ad

Breaking News

Purba Bardwan

Purba Bardwan: বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের পচাগলা দেহ! আত্মহত্যার অনুমান স্থানীয়দের

এদিন রাত দশটা নাগাদ একজন নিমন্ত্রণ করতে গিয়ে সেই বাড়ির ভিতর থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন।

mother-daughter-found-dead-bardhaman

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk:পিন্টু প্যাটেল,পূর্ব বর্ধমান: একই বিছানা থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ। এটি বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ এলাকার ঘটনা। বুধবার রাতে পুলিশ বাড়ির ভিতর থেকে দুজনের পচাগলা দেহ উদ্ধার করে।(Purba Bardwan)

আরও পড়ুনঃ Harvard Ruling: ইহুদি বিদ্বেষের অভিযোগ খারিজ, হার্ভার্ডের পক্ষে রায় দিল ফেডেরাল কোর্ট

প্রতিবেশীরা জানান, বেশ কয়েকদিন ধরে তৃষাকে দেখেননি। এদিন রাত দশটা নাগাদ একজন নিমন্ত্রণ করতে গিয়ে সেই বাড়ির ভিতর থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন। তাঁর বিষয়টিতে সন্দেহ হয়। জানাজানি হতে এরপর বাড়ির সামনে ভিড় জমান স্থানীয়েরা। থানায় খবর দেওয়া হয়। পুলিশ সেখানে এলে বাড়িতে ঢোকার চেষ্টা করেন। কিন্তু তালা দেওয়ায় সমস্যায় পড়েন। তাই, ছাদের দু’টি তালা ভেঙ্গে নিচে নেমে আসেন তাঁরা। দেখা যায় ভিতরেও চার-পাঁচটি তালা দেওয়া। সেগুলোকেও ভাঙ্গা হয়। এরপর দরজা ভিতর থেকে বন্ধ থাকায় লোহা কাটার মেশিন এনে তা কাটা হয়। সবাই প্রায় সাড়ে ১১ টা নাগাদ ঘরের ভিতরে প্রবেশ করেন। তখনই দুজনকে বিছানায় মৃত অবস্থায় আবিষ্কার করেন।(Purba Bardwan)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/about

স্থানীয়রা জানান, মা শিখা ভট্টাচার্য(৫৬) এবং মেয়ে তৃষা ভট্টাচার্য(৩০) দীর্ঘ বছরের স্থায়ী বাসিন্দা। স্বামী স্বপন ভট্টাচার্য আরামবাগের একটি কলেজের অধ্যাপক ছিলেন। চার বছর আগে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়। তারপর থেকেই এই পরিবারের সঙ্গে এলাকাবাসীর  যোগাযোগ বন্ধ হয়ে যায়।(Purba Bardwan)

বর্ধমান মেডিকেল কলেজে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার ফলে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আতঙ্কিত এলাকাবাসীদের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হন দুই মা-মেয়ে। তবে পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।