ad
ad

Breaking News

Mothabari

মোথাবাড়িতে কংগ্রেসে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শতাধিক যুব কর্মীরা

মঙ্গলবার কালিয়াচক-২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়।

Mothabari: congress workers join tmc sabina yasmin

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পঞ্চায়েত নির্বাচনের আগে মালদার মোথাবাড়ি (Mothabari) বিধানসভা এলাকায় বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। কালিয়াচক-২ ব্লকের উত্তর পঞ্চানন্দপুর-১ অঞ্চলের প্রায় ১০০ জন যুব কংগ্রেস কর্মী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেন।

মঙ্গলবার কালিয়াচক-২ ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে উত্তর পঞ্চানন্দপুর-১ অঞ্চলের হাজারীটোলা বুথ ও আলাদিটোলা গ্রামের শতাধিক যুব কংগ্রেস কর্মী উপস্থিত হয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়ক সাবিনা ইয়াসমিন নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান (Mothabari)।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, “রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই সাধারণ মানুষ ও কর্মীরা আজ তৃণমূলের পতাকাতলে আসছেন। এই যোগদানের ফলে এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল।”

দলীয় নেতৃত্বের মতে, এলাকায় কংগ্রেসের জনভিত্তি ক্রমেই আলগা হচ্ছে। এই বড়সড় ভাঙনের ফলে আগামী নির্বাচনগুলিতে মোথাবাড়ি এলাকায় তৃণমূল অনেকটাই সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, একযোগে এতজন সক্রিয় কর্মীর দলত্যাগ স্থানীয় কংগ্রেস নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে (Mothabari)।