ad
ad

Breaking News

purba bardhaman

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রাথমিকভাবে মরদেহটি রামজীবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

morgram-housewife-death

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের মোরগ্রাম কালীতলা পাড়ায় শনিবার সকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য।  খবর পেয়ে পুলিশ বিউটি মাঝি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মৃতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের লোকজন বিউটি মাঝির মরদেহ বাড়ির বিছানায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহটি রামজীবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।নিহত গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলেই বিউটি মাঝিকে শ্বাসরোধ করে খুন করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী।মৃতার দাদার অভিযোগ করে বলেন, আমার বোনের স্বামী দীর্ঘদিন ধরেই ওকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। এর আগেও ওদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে। বোনকে মারধর করা হতো এবং মেরে ফেলার হুমকিও দিয়েছিল।ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।