ad
ad

Breaking News

MLA Assaults

লাথি, ঘাড়ধাক্কা! শুভেন্দুর পোস্টে বিধায়ক হুমায়ুনের কাণ্ডে হইচই

এমনই এক অবাক করা ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

MLA Assaults: Humayun Caught Kicking and Throwing Out Official

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: একি কাণ্ড! একের পর এক লাথি, পরে ঘাড়ধাক্কা দিয়ে যার ঘর তাকেই বার করে দিলেন প্রাক্তন আমলা। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর-এর কাণ্ড দেখে রাজ্য রাজনীতিতে শোরগেল। এমনই এক অবাক করা ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (MLA Assaults)। ভিডিয়োটি একটি সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, কোনও এক শীর্ষ কর্তার অফিসে ঢুকে তাঁরই গায়ে হাত তুলেছেন বিধায়ক। একের পর এক লাথি মারার পর ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন ওই শীর্ষ কর্তাকেই। যদিও এই ভিডিয়োর সত্যাতা যাচাই করেনি বাংলা জাগো।

শুভেন্দু অভিযোগ করেছে, ‘এই সিসিটিভি ফুটেজ সল্টলেকের পশ্চিবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য় ও বিজ্ঞান বিভাগের। গত ৩ জুলাই দুপুর সাড়ে ১২টা নাগাদ সেখানে গিয়েছিলেন প্রাক্তন আমলা তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীর ঘরে ঢুকে তাঁকে মারধর করেন তৃণমূল নেতা। সরকারি আধিকারিককে রীতিমতো লাথি মেরে সবশেষে তাঁরই ঘর থেকে তাড়িয়ে দেন তিনি (MLA Assaults)।’

[আরও পড়ুন: Mahesh Babu: ফের বিপাকে মহেশ বাবু, আইনি নোটিশ অভিনেতাকে, কিন্তু কেন?]

ইতিমধ্যেই এই ভিডিয়োকে ঘিরে শুরু হয়েছে তুমুল শোরগোল। জোর তরজা চলছে রাজনৈতিক মহলে। কিন্তু তৃণমূলের তরফ থেকে এখনই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালীগঞ্জের পর ফের বিতর্কে জড়ালেন ডেবরা বিধয়ক হুমায়ূন কবীর। উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয় ১০ বছরের তামান্না। সেই ঘটনায় নিহত-র মাকে টাকা ভর্তি খাম দিতে গিয়েছিলেন হুমায়ূন। যদিও সেই টাকা ফিরিয়ে দেয় শোকাহত তামান্নার মা। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে শোকজের চিঠি দেওয়া হয়েছিল ডেবরার বিধায়ককে। কিন্তু প্রত্যুত্তরে ‘শৃঙ্খলা মেনে চলব’ বলেছিলেন তিনি (MLA Assaults)।