চিত্রঃ নিজস্ব
Bangla Jago Desk: বীরভূমের নানুরের বড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৮ বছর বয়সী পরিযায়ী শ্রমিক দুধকুমার বাগ্দীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা গ্রাম। অন্ধ্রপ্রদেশে রোজগারের আশায় পাড়ি দিয়েছিল ছেলেটি। কিন্তু ফিরে এলো লাশ হয়ে। অন্ধ্রপ্রদেশের রেললাইনের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান, চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই পরিযায়ী শ্রমিকের (Migrant Death)।
আরও পড়ুনঃ ‘স্টারডম’ তুলে প্রশ্ন! নিন্দুককে দুর্দান্ত জবাব কিং খানের
খবর পৌঁছাতেই নানুরে ছড়িয়ে পড়ে শোকের ছায়া। চোখের জলে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শুক্রবার ঘটনাস্থলে ছুটে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, দেন সান্ত্বনা। (Migrant Death)
লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, “SIR হওয়ার পর যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে যেমন বামফ্রন্টকে নানুর ও বীরভূম থেকে সরিয়ে ছিলাম, ঠিক সেইভাবে বিজেপিকেও গুজরাট পাঠিয়ে ছাড়ব।”
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে অকালপ্রয়াত তরুণ পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের আবহ, অন্যদিকে সভাধিপতির রাজনৈতিক বার্তা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে নানুরকে। (Migrant Death)
গ্রামের মানুষ বলছেন, “ছেলেটা ছিল সবার প্রিয়, সংসারের ভার নিতে এত কম বয়সে বাইরে গিয়েছিল, কে জানত এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে।”
বর্তমানে দুধকুমারের মৃতদেহ ময়নাতদন্তের পর তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। শোকে পাথর তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। গোটা নানুর আজ এক তরুণ শ্রমিকের অকাল মৃত্যুশোকে স্তব্ধ। (Migrant Death)