ad
ad

Breaking News

Mid-Day Meal

Mid-Day Meal: মিড-ডে মিলে ইলিশ! সুন্দরবনের প্রত্যন্ত স্কুলে প্রধান শিক্ষকের অভিনব উদ্যোগ

একঘেয়ে মেনুর বাইরে এসে শুক্রবার ছাত্র-ছাত্রীদের পাতে পরিবেশন করা হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা ও মিষ্টি।

Mid-Day Meal Sundarbans School Serves Hilsa Fish

চিত্রঃ নিজস্ব

লোকেশ হালদার: মথুরাপুর ২ নম্বর ব্লকের উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে মিলল ইলিশ মাছ। নিত্যদিনের খিচুড়ি, ডিম, সোয়াবিনের তরকারি বা সব্জির ঘ্যাঁটের একঘেয়ে মেনুর বাইরে এসে শুক্রবার ছাত্র-ছাত্রীদের পাতে পরিবেশন করা হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা ও মিষ্টি। স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য জানায়, “এতদিনে মিড-ডে মিলে এমন সুস্বাদু খাবার পেয়ে খুব ভালো লেগেছে।” অভিভাবক বিভা হালদার বলেন, “আশেপাশের কোথাও মিড-ডে মিলে ইলিশ দেওয়ার কথা শুনিনি। এটা দারুণ উদ্যোগ (Mid-Day Meal)।”

আরও পড়ুন: Breast Milk: অনন্য দৃষ্টান্ত গড়লেন তামিলনাড়ুর গৃহবধূ, একটানা ২২ মাসে ৩০০ লিটার স্তন্যদুগ্ধ দান

প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী ও ৩ জন শিক্ষক নিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে পড়াশোনা চলে। স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদারই নিজের উদ্যোগে ইলিশ পরিবেশনের ব্যবস্থা করেন। তিনি জানান, “আমাদের এলাকা সুন্দরবনের অন্তর্গত। এখানকার রায়দিঘি ঘাট থেকে প্রতিদিন ইলিশ ধরা পড়ে এবং বাইরে রফতানি হয়। অথচ এখানকার প্রান্তিক মানুষেরা, এমনকি আমাদের ছাত্র-ছাত্রীরাও প্রায় কখনোই ইলিশ খাওয়ার সুযোগ পায় না। তাই মিড-ডে মিলের একঘেয়েমি কাটাতে ও শিশুদের মুখে স্বাদের ভিন্নতা আনতে এই উদ্যোগ নিয়েছি।” প্রধান শিক্ষক আরও জানান, সেদিন ৬০০-৭০০ গ্রামের সাইজের ইলিশ মাছ আনা হয়েছিল। সুযোগ ও সময় পেলে ভবিষ্যতেও এমনভাবে মিড-ডে মিলে ইলিশ পরিবেশনের পরিকল্পনা রয়েছে তাঁর (Mid-Day Meal)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/